ঈশ্বরগঞ্জে সরে দাঁড়ালেন নৌকার বিদ্রোহী প্রার্থী

ময়মনসিংহ প্রতিনিধি
২৫ ডিসেম্বর ২০১৮, ১৫:০২আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৮, ১৫:১৮

ঈশ্বরগঞ্জে সরে দাঁড়িয়েছেন নৌকার বিদ্রোহী প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ময়মনসিংহ-৮ আসনের (ঈশ্বরগঞ্জ) নৌকার বিদ্রোহী প্রার্থী। মহাজোট প্রার্থী ও জাতীয় পার্টির নেতা ফখরুল ইমামকে সমর্থন দিয়ে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন উপজেলা চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন। মঙ্গলবার (২৫ ডিসেম্বর) দুপুরে ময়মনসিংহ প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলন তিনি প্রত্যাহারের ঘোষণা দেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, মাহমুদ হাসান সুমন ঈশ্বরগঞ্জবাসীর ব্যাপক সমর্থনের কারণে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছিলাম। তবে বিএনপি-জামায়াতের বিভ্রান্ত রাজনীতিবিদ ড. কামাল হোসেনের ষড়যন্ত্র রুখতে মহাজোটের শক্তিকে আরও সুসংহত করতে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি।

মাহমুদ হাসান সুমন এ সময় তার আসনের আওয়ামী লীগের নেতাকর্মীদের লাঙ্গলের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক ইউসুফ খান পাঠান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মমতাজ উদ্দিন মন্তাসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/এমএফ/টিটি/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি