মুন্সীগঞ্জে আওয়ামী লীগের নির্বাচনি ক্যাম্পে ভাঙচুরের অভিযোগ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৫ ডিসেম্বর ২০১৮, ১৮:১৮আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৮, ১৮:১৮

মুন্সীগঞ্জে আওয়ামী লীগের নির্বাচনি ক্যাম্পে ভাঙচুরের অভিযোগ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নে আওয়ামী লীগের নির্বাচনি একটি ক্যাম্পে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মঙ্গলবার (২৫ ডিসেম্বর) বাউশিয়া ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার সম্পাদক জাকির হোসেন বাদী হয়ে গজারিয়া থানায় একটি মামলা করেছেন। মামলায় গজারিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইসহাক আলীসহ ৩৮ জনের নামে ও অজ্ঞাত ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে।

বাউশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা সারোয়ার বিপ্লব জানান, সোমবার গভীর রাতে বাউশিয়া এম.এ আজহার উচ্চ বিদ্যালয় সংলগ্ন ১ ও ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নির্বাচনি ক্যাম্পটিতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। বিএনপি-জামায়াতের লোকেরা এই কাজ করেছে বলে তিনি দাবি করেন।

এদিকে মঙ্গলবার সকালে বাউশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল করেছে। এসময় তারা এ ঘটনায় জড়িতদের দ্রুত আটক করে আইনের আওতায় আনার দাবি জানান।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আমিরুল ইসলাম বলেন, ‘নৌকার পক্ষে গণজোয়ার দেখে বিএনপি-জামায়াত জোট ভীত। তাই তারা নাশকতা করে ভোটারদের মনে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছে।

তবে এই ঘটনায় বিএনপি নেতাকর্মীদের জড়িত থাকা কথা নাকচ করেছেন গজারিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইসহাক আলী। তিনি বলেন, ‘আওয়ামী লীগের হামলা-হামলার ভয়ে এলাকায় থাকতে পারছেন না কর্মীরা। প্রাণ ভয়ে পালিয়ে বেড়ানো নেতাকর্মীরা একাজ করার মত সাহস পাবে না।’

এ ব্যাপারে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশীদ জানান, এই ঘটনায় মামলা দায়ের হয়েছে। আসামিদের আটকে সর্বাত্মক চেষ্টা করছে পুলিশ।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে