সাতক্ষীরায় আ.লীগের নির্বাচনি কার্যালয়ে অগ্নিসংযোগ ও বোমা হামলা

সাতক্ষীরা প্রতিনিধি
২৫ ডিসেম্বর ২০১৮, ১৯:১৬আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৮, ১৯:৩৮

সাতক্ষীরা আ.লীগের নির্বাচনি কার্যালয়ে অগ্নিসংযোগ ও বোমা হামলা সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে আওয়ামী লীগের নির্বাচনি কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও বোমা হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে পাটকেলাঘাটা ওভারব্রিজের পাশে অবস্থিত আওয়ামী লীগের নির্বাচনি কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  ওসি রেজাউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।

জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক প্রণব ঘোষ বাবলু বলেন, ‘রাতে দলীয় নেতাকর্মীরা নির্বাচনি কার্যালয় থেকে বাড়ি চলে গেলে  কে বা কারা এসে একাধিক বোমা বিস্ফোরণ ঘটায়। এসময়  নির্বাচনি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।’

ওসি রেজাউল ইসলাম বলেন, ‘রাতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে কে বা কারা  জড়িত রয়েছে তা বোঝা যায়নি। জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।’

/এমএফ/এফএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী