আরও ৫টি বছর শেখ হাসিনাকে দেশসেবার সুযোগ দিন: কাজী নাবিল আহমেদ

যশোর প্রতিনিধি
২৬ ডিসেম্বর ২০১৮, ১৬:০৪আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৮, ১৬:৪০

নির্বাচনি প্রচারণায় যশোর-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী কাজী নাবিল আহমেদ যশোর-৩ (সদর) আসনে আওয়ামী লীগের প্রার্থী কাজী নাবিল আহমেদ নির্বাচনি প্রচারণাকালে যশোর পৌর এলাকার ভোটারদের উদ্দেশে বলেছেন, ‘বছরের শেষ আবেদন আপনাদের কাছে। আরেকবার নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করুন। আরও ৫টি বছর শেখ হাসিনাকে দেশসেবার সুযোগ দিন। তাহলে দেশটাকে আমরা উন্নয়নের শীর্ষে নিয়ে যেতে পারবো।’ আজ বুধবার (২৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে যশোর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের আরবপুর এলাকায় আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। নির্বাচনি প্রচারণায় যশোর-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী কাজী নাবিল আহমেদ

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘বিএনপি-জামায়াতসহ কতিপয় দলছুট লোক দেশবাসীকে প্রলোভন দেখাচ্ছে। কিন্তু তাদের অতীত দেশবাসী ভোলেনি। তাদের পেছনের ইতিহাস অন্ধকার। খুনখারাপি, লুটতরাজ, বোমা, গ্রেনেড হামলা তাদের নিত্যকার কাজ। তারা উন্নয়ন চায় না, দেশকে দুর্নীতিতে সেরা করতে চায়। দেশের সম্পদ লুট করাই তাদের মূল লক্ষ্য। দেশবাসী এখন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত বাংলাদেশ দেখতে চায়। তারা বিএনপি-জামায়াতচক্রকে প্রত্যাখ্যান করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে চায়।’ নির্বাচনি প্রচারণায় যশোর-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী কাজী নাবিল আহমেদ

তিনি বলেন, ‘আমাদের হাতে আর মোটে তিন দিন সময় রয়েছে। এই কদিন আমরা একটু পরিশ্রম করে সবার কাছে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের কথা পৌঁছে দিতে পারি। আমরা ঐক্যবদ্ধভাবে সবাই কাজ করছি দেশকে প্রগতির পথে নিয়ে যেতে, উন্নয়নের বাংলাদেশ গড়তে। ৩০ ডিসেম্বর আমাদের মহাপরীক্ষার দিন। এদিন সকাল থেকেই প্রতিটি পাড়া ও মহল্লার সবাইকে সঙ্গে নিয়ে ভোটকেন্দ্রে যাবো। সেখানে নিজেদের ভোট দেওয়ার পাশাপাশি অন্যদেরও সুযোগ করে দেবো।’ নির্বাচনি প্রচারণায় যশোর-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী কাজী নাবিল আহমেদ

তিনি ৭ নম্বর ওয়ার্ডের আশ্রম রোড, শংকরপুর চোপদারপাড়া, হারান কলোনি, আকবরের মোড় প্রভৃতি এলাকায় গণসংযোগ করেন। এ সময় নৌকার শত শত  সমর্থক মিছিল সহকারে তাকে নিয়ে যান। নির্বাচনি প্রচারণায় যশোর-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী কাজী নাবিল আহমেদ

কাজী নাবিল আহমেদ আকবরের মোড় ও শংকরপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে আয়োজিত পথসভায়ও বক্তৃতা করেন। তিনি স্থানীয় বাসিন্দাদের মাঝে নৌকার লিফলেট বিতরণ করেন এবং নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান। শংকরপুর স্কুলের পর একটি বিশাল মিছিল সহকারে কাজী নাবিল আহমেদ থানার মোড় হয়ে বেজপাড়া আনসার ক্যাম্পের সামনে দিয়ে তালতলা বাজার ও সাদেকের মোড় এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। নির্বাচনি প্রচারণায় যশোর-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী কাজী নাবিল আহমেদ

দুপুরে তিনি নাজির শংকরপুর শিশুস্বর্গ প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন। স্থানীয় বাসিন্দাদের আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠানে বক্তৃতাকালে কাজী নাবিল আহমেদ বলেন, ‘গত ৫ বছরে যশোরে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। ২০০৯ সালের পর এই অঞ্চলে বেশ কয়েকটি মেগা প্রকল্প হাতে নেওয়া হয়। তার মধ্যে রয়েছে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক, ৫০০ শয্যার যশোর মেডিক্যাল কলেজ হাসপাতাল, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সম্প্রসারণ, বহুতল বিশিষ্ট জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, ভৈরব নদ খননসহ বহু স্কুল, কলেজ ও মাদ্রাসার অবকাঠামো নির্মাণ। আরও ৫টি বছর জননেত্রী শেখ হাসিনাকে দেশসেবার সুযোগ দিন। তাহলে দেশটাকে আমরা উন্নয়নের শীর্ষে নিয়ে যেতে পারবো।’ নির্বাচনি প্রচারণায় যশোর-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী কাজী নাবিল আহমেদ

গণসংযোগ ও নির্বাচনি পথসভায় কাজী নাবিল আহমেদের সঙ্গে ছিলেন যশোর পৌরসভার মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, জেলা ওয়ার্কার্স পার্টির সেক্রেটারি জিল্লুর রহমান ভিটু, আওয়ামী লীগ নেতা সেলিম আহমেদ, মহিলা লীগ নেত্রী লাইজু জামান, যুবলীগ নেতা রাজিবুল আলম, স্বেচ্ছাসেবক লীগের নেতা লুৎফুল কবীর বিজুসহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা। যশোর জেলা আওয়ামী লীগের সেক্রেটারি শাহীন চাকলাদারের নেতৃত্বে নৌকার পাক্ষে ভোট চেয়ে মিছিল

এদিকে নৌকার সমর্থনে জেলা আওয়ামী লীগের সেক্রেটারি শাহীন চাকলাদারের নেতৃত্বে একটি বিশাল মিছিল বের হয়। দুপুর দেড়টার দিকে যশোর শহরের ঈদগাহ থেকে মিছিলটি বের হয়ে মুজিব সড়ক হয়ে রেলগেট হয়ে শহর প্রদক্ষিণ করে। মিছিল থেকে নৌকার প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানানো হয়।

 

 

 

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম