রংপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে নির্বাচনের দিনেও অফিস করতে নির্দেশ

রংপুর প্রতিনিধি
২৯ ডিসেম্বর ২০১৮, ১৭:৫৭আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৮, ১৮:০১

রংপুর নির্বাচনের দিন সরকারের পক্ষ থেকে সাধারণ ছুটির ঘোষণা থাকলেও রংপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে তা মানা হচ্ছে না। সরকারি সীদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনের দিন পল্লী বিদ্যুৎ সমিতি ১-এর মহাব্যবস্থাপক আলী হোসেন সকল কর্মকর্তা-কর্মচারীকে বাধ্যতামূলক অফিসে উপস্থিত থাকার লিখিত নির্দেশ দিয়েছেন। এতে ভোটাধিকার থেকে বঞ্চিত হয়ে কয়েকশ’ কর্মকর্তা-কর্মচারী ক্ষুব্ধ হয়ে উঠেছেন।  

নাম প্রকাশে অনিচ্ছুক পল্লী বিদ্যুতের কয়েকজন কর্মকর্তা-কর্মচারী বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, নির্বাচন কমিশন ভোটের দিন সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়ায় তাদের পক্ষে অফিসে যাওয়া সম্ভব নয়। কিন্তু তার পরেও মহাব্যবস্থাপক তার সিদ্ধান্তে অটল আছেন। এতে কয়েকশ’ কর্মকর্তা-কর্মচারী ভোট দিতে পারবেন না বলে জানিয়েছেন তারা।

এ বিষয়ে জানতে পল্লী বিদ্যুৎ সমিতি ১-এর পাগলাপীরস্থ কার্যালয়ের প্রধান, মহাব্যবস্থাপক আলী হোসেনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বাংলা ট্রিবিউনের এ প্রতিনিধিকে জানান, ৩০ ডিসেম্বর সরকারি ছুটির সিদ্ধান্তের বিষয়ে তিনি কিছু জানেন না। ছুটির বিষয়টি তাকে অবহিত করলে তিনি বলেন, ‘আমি ওসব বুঝি না। এটা জরুরি সেবা সংস্থা, সে কারণে সকলকে উপস্থিত থাকতে হবে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে