ফেনীর সোনাগাজিতে পরিত্যক্ত অবস্থায় ১০টি বিদেশি অস্ত্র উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শনিবার (২৯ ডিসেম্বর) দুপুরে র্যাব ৭-এর ফেনীর অধিনায়ক সাফায়েত জামিল এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাশকতা করার জন্য দুর্বৃত্তরা এই অস্ত্র সংগ্রহ করেছিল বলে জানা গেছে।
র্যাব ৭-এর অধিনায়ক সাফায়েত জামিল জানান, শুক্রবার রাতে সোনাগাজির উত্তর চরচান্দিয়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় বিদেশে তৈরি সাতটি পিস্তল, দুটি শটগান, একটি পাইপগান ও ৩৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।








