বঙ্গবন্ধুর সমাধিতে শেখ হাসিনার পক্ষে শ্রদ্ধা

গোপালগঞ্জ প্রতিনিধি
৩১ ডিসেম্বর ২০১৮, ১৫:১৫আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৮, ১৫:৩৫

বঙ্গবন্ধুর সমাধিতে শেখ হাসিনার পক্ষে শ্রদ্ধা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষে শ্রদ্ধা জানানো হয়েছে। আজ সোমবার দুপুরে কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী আকরাম উদ্দিন আহমেদ ও কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আব্দুল্লাহর নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে নেতারা গোপালগঞ্জ-৩ আসনের নেতাকর্মীদের নিয়ে ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এ সময় জেলা আওয়ামী লীগ সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, ‍টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ আহম্মেদ হোসেন মির্জা, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল বাশার খায়ের, কোটালীপাড়া উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমান হাওলাদার, সাবেক চেয়ারম্যান বিমল বিশ্বাস, পৌর মেয়র কামাল হোসেনসহ গোপালগঞ্জ-৩ আসন কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ার বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধুর সমাধিতে শেখ হাসিনার পক্ষে শ্রদ্ধা

শ্রদ্ধা নিবেদন শেষে কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আব্দুল্লাহ নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয় লাভ করেছে। আপনাদের ভোটে শেখ হাসিনা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হচ্ছেন। এটা আপনাদের ও আমাদের জন্য গর্বের। আগামীতে শেখ হাসিনার নেতৃত্বে দেশ আরও এগিয়ে যাবে।’

তিনি বলেন, ‘নির্বাচনের পর আমার সঙ্গে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কথা হয়েছে। তিনি তার নির্বাচনি এলাকা টুঙ্গিপাড়া ও কোটালীপাড়াবাসীর কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন। এছাড়া সারা দেশে নৌকাকে বিপুল ভোটের ব্যবধানে জয়ী করায় দেশবাসীর কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন এবং মহান সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া জানিয়েছেন বলে জানান।’

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
মিছিল করে পুলিশের মামলায় কারাগারে নিষিদ্ধ ছাত্রলীগের ১৭ নেতাকর্মী
রাতের আঁধারে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিলো আ.লীগ নেতার বাড়ি, হয়েছে লুটপাটও
নিখোঁজের কয়েক ঘণ্টা পর আ.লীগের সহসভাপতির গলাকাটা লাশ উদ্ধার
সর্বশেষ খবর
হয়তো শিক্ষামন্ত্রী পদত্যাগপত্র লিখতে জানেন না: মহুয়া মৈত্রের কটাক্ষ
হয়তো শিক্ষামন্ত্রী পদত্যাগপত্র লিখতে জানেন না: মহুয়া মৈত্রের কটাক্ষ
মিছিল করে পুলিশের মামলায় কারাগারে নিষিদ্ধ ছাত্রলীগের ১৭ নেতাকর্মী
মিছিল করে পুলিশের মামলায় কারাগারে নিষিদ্ধ ছাত্রলীগের ১৭ নেতাকর্মী
৭ লাখ কৃষকের ৬০৪ কোটি টাকা কৃষিঋণ মওকুফ
৭ লাখ কৃষকের ৬০৪ কোটি টাকা কৃষিঋণ মওকুফ
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত