জামালপুর-৫ আসনে পুনর্নির্বাচন দাবি ঐক্যফ্রন্ট প্রার্থীর

জামালপুর প্রতিনিধি
৩১ ডিসেম্বর ২০১৮, ১৫:৩৫আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৮, ১৫:৪৩

জামালপুর-৫ আসনে পুনর্নির্বাচন দাবি ঐক্যফ্রন্ট প্রার্থীর ৩০ ডিসেম্বরের ভোটকে প্রহসনের নির্বাচন অভিহিত করে তা বাতিলের দাবি জানিয়েছেন জামালপুর-৫ (সদর) আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী অ্যাডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন। তিনি পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন।

আজ সোমবার (৩১ ডিসেম্বর) দুপুরে জামালপুর শহরের সর্দারপাড়ায় নির্বাচনি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওয়ারেছ আলী মামুন এসব কথা বলেন। তিনি অভিযোগ করেন, ‘জামালপুর সদর আসনে নির্বাচনের আগের রাতেই পুলিশের সহযোগিতায় ৩০টি কেন্দ্রে ব্যালটে সিল মারে নৌকার সমর্থকরা। সকাল থেকেই শতাধিক কেন্দ্র দখল করে ধানের শীষের এজেন্ট ও কর্মীদের ওপর হামলা করে কেন্দ্র থেকে বের করে দিয়ে নৌকা প্রতিকে সিল মারা হয়। হামলার ঘটনায় ৩০ নেতাকর্মী আহত হয়। এসব বিষয়ে জেলা রিটানিং কর্মকর্তার কাছে অভিযোগ করলেও কোনও  ব্যবস্থা নেওয়া হয়নি। এ অবস্থায় প্রহসনের নির্বাচন বাতিল করে পুনর্নির্বাচনের দাবি জানাই।’

ওয়ারেছ আলী মামুন আরও অভিযোগ করেন, ‘নির্বাচনের আগে থেকেই বিএনপিকর্মী ও এজেন্টদের বাড়িঘরে হামলা, পুলিশি তল্লাশি ও হুমকিতে আতঙ্ককর পরিবেশ সৃষ্টি করা হয়। নির্বাচনের পরও তার নেতাকর্মীদের হুমকি ও বাড়িঘরে হামলা করা হচ্ছে।’

/এফএস/
সম্পর্কিত
অস্ত্র-রামদা নিয়ে মহড়া দেওয়া ১৯ জনের পরিচয় শনাক্ত, সবাই একই দলের
সংঘাত নয় সমঝোতার রাজনীতি দেখতে চাই, গণতন্ত্রকে রক্ষা করতে চাই: রাষ্ট্রপতি
সমাজে ঘৃণা-অসভ্য কথাবার্তাকে প্রশ্রয় দিচ্ছে বিরোধী দল: রিজভী
সর্বশেষ খবর
ভিসাবিহীনদের দেশে ফেরার সুযোগ, নেওয়ার আহ্বান বাংলাদেশ হাইকমিশনের
ভিসাবিহীনদের দেশে ফেরার সুযোগ, নেওয়ার আহ্বান বাংলাদেশ হাইকমিশনের
কোজেন অ্যান্ড কনরের সঙ্গে চুক্তি বাতিল করলো বাংলাদেশ ব্যাংক
রিজার্ভ চুরি মামলাকোজেন অ্যান্ড কনরের সঙ্গে চুক্তি বাতিল করলো বাংলাদেশ ব্যাংক
রঞ্জিত মল্লিকের ‘শত্রু’ সিনেমায় অভিনয়ের কথা ছিল উত্তম কুমারের, হয়নি কেন
রঞ্জিত মল্লিকের ‘শত্রু’ সিনেমায় অভিনয়ের কথা ছিল উত্তম কুমারের, হয়নি কেন
সাভারে পুলিশের এসআই হত্যার ঘটনায় ৪ জন গ্রেফতার
সাভারে পুলিশের এসআই হত্যার ঘটনায় ৪ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন