কার সঙ্গে কার আঁতাত ছিল, জাতি জানে: এ্যানি

লক্ষ্মীপুর প্রতিনিধি
২৩ অক্টোবর ২০২৬, ১৪:৫২ আপডেট : ২৩ অক্টোবর ২০২৬, ১৫:২০

স্বৈরাচারবিরোধী আন্দোলনে ২৮ অক্টোবরসহ বিভিন্ন সময়ে লক্ষ্মীপুর ও সারা দেশে বিএনপির আন্দোলন-সংগ্রামে বিরোধী দলগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার দত্তপাড়া ইউনিয়নের তোতারখিল আয়েশা উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। লাইফলাইন ওয়েলফেয়ার অর্গানাইজেশন আয়োজিত এ অনুষ্ঠানে প্রান্তিক ও অসচ্ছল নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।

বক্তব্যে এ্যানি চৌধুরী বলেন, বিরোধী দলের ছাত্রসংগঠন কিছু বিশ্ববিদ্যালয়ে গুপ্ত ছিল, তারা ছাত্রলীগ করতো। কার সঙ্গে কার আঁতাত ছিল, তা জাতি জানে। ১৯৮৬ ও ১৯৯৬ সালে কার সঙ্গে কার আঁতাত ছিল, সবাই তা জানে। ফ্যাসিস্টদের সঙ্গে মিলে তারা ১৭৩ দিন হরতাল-অবরোধ করেনি।

অনুষ্ঠানে দত্তপাড়া ইউনিয়নের প্রান্তিক, অসহায় ও দুস্থ নারীদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে প্রায় ১৫ লাখ টাকা ব্যয়ে ১৫০টি সেলাই মেশিন বিতরণ করা হয়। আয়োজকদের ভাষ্য, নারীদের কর্মদক্ষতা বৃদ্ধি, আয় করার সুযোগ তৈরি এবং আত্মনির্ভরশীল করে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব কামরুজ্জামান। এ ছাড়া উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন নিপা, চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রব, জাতীয় মহিলা সংস্থা লক্ষ্মীপুরের জেলা কর্মকর্তা আনোয়ার পাশা, চিকিৎসক ডা. বি কে দাস বিজয়, চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এম বেল্লাল হোসেন ও সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নান লিঠনসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।

লাইফলাইন ওয়েলফেয়ার অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা আহসান হাবিবের সার্বিক তত্ত্বাবধানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংগঠনটি শিক্ষা, পরিবেশ, শিশুর বিকাশ, সামাজিক উন্নয়ন ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়নে বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

/আরএইচ/
সম্পর্কিত
বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত
আসামি ধরে ফেরার পথে গাড়ি চাপায় প্রাণ গেলো বিএনপি নেতা ও এসআইয়ের
আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই: তথ্যমন্ত্রী
সর্বশেষ খবর
একদিনে হাম উপসর্গে ৭ জনের মৃত্যু
একদিনে হাম উপসর্গে ৭ জনের মৃত্যু
সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ পৌঁছালো গ্রামের বাড়িতে
সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ পৌঁছালো গ্রামের বাড়িতে
সিআইডিতে ১৮ পদে নিয়োগ, আবেদন করবেন যেভাবে
সিআইডিতে ১৮ পদে নিয়োগ, আবেদন করবেন যেভাবে
শাকিবের সঙ্গে প্রথম সিনেমা, অনিশ্চয়তায় তিশার অভিষেক
শাকিবের সঙ্গে প্রথম সিনেমা, অনিশ্চয়তায় তিশার অভিষেক
সর্বাধিক পঠিত
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
থাইল্যান্ডে ‘সয়েল ফিভারে’ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০
থাইল্যান্ডে ‘সয়েল ফিভারে’ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০
থানায় গিয়ে নিরাপত্তা চাইলেন রুমিন ফারহানা, ওসি বললেন ‘মব সৃষ্টির কথা’
থানায় গিয়ে নিরাপত্তা চাইলেন রুমিন ফারহানা, ওসি বললেন ‘মব সৃষ্টির কথা’
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
থাইল্যান্ড ভ্রমণে যে ১০ কাজ এড়িয়ে চলার পরামর্শ পর্যটকের
থাইল্যান্ড ভ্রমণে যে ১০ কাজ এড়িয়ে চলার পরামর্শ পর্যটকের