হাসপাতালে চিকিৎসাধীন যুবকের ওপর হামলার চেষ্টা, পুলিশ-যুবলীগ সংঘর্ষ

লক্ষ্মীপুর প্রতিনিধি
০২ জানুয়ারি ২০১৯, ১৭:১৯আপডেট : ০২ জানুয়ারি ২০১৯, ২০:০২

লক্ষ্মীপুরে পুলিশ-যুবলীগ সংঘর্ষ লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তির ওপর হামলার চেষ্টাকে কেন্দ্র করে পুলিশ ও যুবলীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চার পুলিশ ও এক সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। বুধবার (২ জানুয়ারি) দুপুরে সদর হাসপাতালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শহরে উত্তেজনা বিরাজ করছে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। লক্ষ্মীপুরে পুলিশ-যুবলীগ সংঘর্ষ

হাসপাতাল, পুলিশ ও যুবলীগ সূত্রে জানা যায়, সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের আঠিয়াতলী গ্রামের যুবক দেলোয়ার হোসেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকে হত্যাচেষ্টার মামলায় মঙ্গলবার কারাগার থেকে জামিনে মুক্তি পেয়ে এলাকায় ফেরেন। আজ বুধবার (২ জানুয়ারি) সকালে তিনি একটি ছোরা নিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমানকে আক্রমণ করেন বলে অভিযোগ ওঠে। পরে স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকর্মীরা তাকে মারধর করে পুলিশে খবর দেয়। পুলিশ আহত দুইজনকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে শহর যুবলীগের নেতাকর্মীরা হাসপাতালে যান। এ সময় দেলোয়ারের ওপর হামলার চেষ্টা করেন তারা। পুলিশ বাধা দিলে একপর্যায়ে তারা পুলিশের ওপর হামলা ও দুইপক্ষের সংঘর্ষ বাধে। এ সময় আহত হন পুলিশ কর্মকর্তা এসআই আব্দুল আলীম, এএসআই গিয়াস উদ্দিন, সদস্য নয়ন, মেহেদী, সাংবাদিক মীর ফরহাদ হোসেন সুমন, জেলা যুবলীগ সভাপতি সালাহ উদ্দিন টিপু, সদর উপজেলা যুবলীগ নেতা ও জেলা পরিষদ সদস্য মাহবুবুর রহমানসহ ১০ জন। লক্ষ্মীপুরে পুলিশ-যুবলীগ সংঘর্ষ

পরে পুলিশ ১০টি মোটরসাইকেল জব্দ করে নিয়ে যায়। ঘটনাস্থল থেকে যুবলীগ নেতা মাহবুব, ছাত্রলীগ নেতা আশেক, রোকন, সাইমুন, রনিসহ ছয়জনকে আটক করে। লক্ষ্মীপুরে পুলিশ-যুবলীগ সংঘর্ষ

লক্ষ্মীপুরের পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন বলেন, ‘হাসপাতালে চিকিৎসাধীন একজনের ওপর হামলার চেষ্টা করে দুষ্কৃতকারীরা। এ সময় পুলিশ বাধা দিলে তারা পুলিশের ওপর হামলা চালায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ  লাঠিচার্জ করে ১২ জনকে আটক করে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।’ লক্ষ্মীপুরে পুলিশ-যুবলীগ সংঘর্ষ

এ ব্যাপারে জেলা যুবলীগের সভাপতি এইচ এম সালাউদ্দিন টিপুর কাছে জানতে চাইলে তিনি বলেন, সংঘর্ষে তিনি নিজেও আহত হয়েছেন। এ ব্যাপারে তিনি আর কিছু বলতে অস্বীকৃতি জানান। 

 

 

 

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
এক মন্তব্যের জন্য সরকারি কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ, কী লিখেছেন?
বিএনপির সভায় ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন আ.লীগ নেতা
সর্বশেষ খবর
জবির ৬৮ শিক্ষকের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ তদন্তে কমিটি গঠন
জবির ৬৮ শিক্ষকের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ তদন্তে কমিটি গঠন
আদিবাসীদের ভূমি অধিকার নিশ্চিতে ৯৭ ধারা বাস্তবায়নের দাবি
আদিবাসীদের ভূমি অধিকার নিশ্চিতে ৯৭ ধারা বাস্তবায়নের দাবি
শুরু হচ্ছে পুষ্টিচাল বিতরণ, কেজি ১৫ টাকা
শুরু হচ্ছে পুষ্টিচাল বিতরণ, কেজি ১৫ টাকা
র‌্যাবের অভিযানে স্টার্লিং সাবমেশিনগান উদ্ধার, সর্বহারা পার্টির দুই সদস্য গ্রেফতার
র‌্যাবের অভিযানে স্টার্লিং সাবমেশিনগান উদ্ধার, সর্বহারা পার্টির দুই সদস্য গ্রেফতার
সর্বাধিক পঠিত
মঞ্চে না ডাকায় একসঙ্গে অনুষ্ঠান ত্যাগ করেছেন বিএনপি-জামায়াতের নেতারা
মঞ্চে না ডাকায় একসঙ্গে অনুষ্ঠান ত্যাগ করেছেন বিএনপি-জামায়াতের নেতারা
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
ভিসা নিয়ে সতর্ক করলো ভারতীয় হাইকমিশন
ভিসা নিয়ে সতর্ক করলো ভারতীয় হাইকমিশন
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা 
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা 
৫২-তেও ফিট বলিউড তারকা কাজল, জানালেন তারুণ্য ধরে রাখার মন্ত্র
৫২-তেও ফিট বলিউড তারকা কাজল, জানালেন তারুণ্য ধরে রাখার মন্ত্র