হিলিতে চোরাচালানের সময় ফেনসিডিল ও খেজুরের গুড় উদ্ধার

হিলি প্রতিনিধি
০৪ জানুয়ারি ২০১৯, ১৫:৫৪আপডেট : ০৪ জানুয়ারি ২০১৯, ১৭:০৪

সীমান্ত (ফাইল ছবি) দিনাজপুরের হিলি সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে দেশে আনা ২৯৯ বোতল ফেনসিডিল এবং বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় ৯৫ কেজি দেশি খেজুরের গুড় উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার ভোররাত ৩টায় ও ১১টায় পৃথক অভিযান চালিয়ে সীমান্তের ঘাসুড়িয়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ফেনসিডিল ও খেজুরের গুড়গুলো উদ্ধার করে বিজিবি।

বিজিবি হিলির মংলা বিওপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মাহমুদ আলম বাংলা ট্রিবিউনকে জানান, একদল চোরাকারবারি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশ থেকে ভারতে খেজুরের গুড় পাচার করছে এমন সংবাদ পায় বিজিবি। সেই সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল বৃহস্পতিবার দিনগত রাত ১১টায় হিলি সীমান্তের ঘাসুড়িয়া এলাকায় অভিযান চালায়। এ সময় চোরাচালানিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে দুটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তা দুটি উদ্ধার করে তার ভেতর থেকে ৯৫ কেজি দেশি খেজুরের গুড় উদ্ধার করা হয়।

অপরদিকে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোররাত ৩টায় সীমান্তের ঘাসুড়িয়া এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২৯৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেনসিডিল ও খেজুরের গুড়ের সিজার মূল্য ১ লাখ ২৯ হাজার ১শ টাকা। ফেনসিডিলগুলো ধ্বংস করার লক্ষ্যে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ন সদর দফতরে এবং খেজুরের গুড়গুলো হিলি স্থল শুল্কস্টেশনের গুদামে জমা দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের