দিনাজপুরে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার

দিনাজপুর প্রতিনিধি
০৪ জানুয়ারি ২০১৯, ১৭:৫৯আপডেট : ০৪ জানুয়ারি ২০১৯, ১৯:২৭

দিনাজপুর

দিনাজপুর সদরের চকপাড়া এলাকায় জয়নব বেগম (৪০) নামে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৪ ডিসেম্বর) দুপুরে একটি খাল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত জয়নব বেগম জালালপুর গ্রামের আসানুর রহমানের স্ত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ৭ নম্বর উথরাইল ইউনিয়নের চকপাড়া গ্রামের পাশের একটি খালে গৃহবধূর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এলাকাবাসী জানান, বৃহস্পতিবার বিকালে জয়নব তার স্বামী আসানুরের সঙ্গে আত্মীয়ের বাড়িতে বেড়াতে পাশের গ্রাম মাঝাডাঙ্গার উদ্দেশে রওনা হন। এরপর আর বাসায় ফিরে আসেননি।

দিনাজপুর কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) বজলুর রশিদ ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, লাশের পাশ থেকে ধারালো অস্ত্রসহ একটি রক্তমাখা জামা পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তার স্বামী আসানুর তাকে পারিবারিক কলহের জের ধরে খুন করে পলিয়ে গেছে। এ ব্যাপারে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। তদন্ত শেষে প্রকৃত রহস্য জানা যাবে বলেও জানান তিনি।

/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম