চতুর্থবার রাষ্ট্র পরিচালনার জন্য নতুন মন্ত্রিসভা গঠন করায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে গোপালগঞ্জের কোটালীপাড়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।
রবিবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি আনন্দ মিছিল বের করে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন মন্ত্রিপরিষদ গঠন করে যে চমক দেখিয়েছেন এ জন্য তাকে অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে শেখ মোহাম্মদ আব্দুল্লাহ’র নাম ঘোষণা করায় তাকেও অভিনন্দন জানান বক্তারা। নতুন মন্ত্রিপরিষদের সদস্যদের কর্মকাণ্ডে দেশ এগিয়ে যাবে বলেও তারা আশা প্রকাশ করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা, মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষ্মী সরকার, আওয়ামী লীগ নেতা সুমন হোসেন বাচ্চু, জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম হাজরা মন্নু, পৌর যুবলীগের সভাপতি শেখ জামাল হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বাবুল হাজরা, শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজের সাবেক ভিপি হায়দার হাজরা, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক বুলবুল হাজরা, সাবেক ভিপি চপল সরদার, পৌর ছাত্রলীগের সভাপতি চৌধুরী সেলিম আহম্মেদ ছোটন।








