গাইবান্ধায় মেয়ের জীবন বাঁচাতে সড়কে প্রাণ গেলো বাবার

গাইবান্ধা প্রতিনিধি
০৮ জানুয়ারি ২০১৯, ২০:২৪আপডেট : ০৮ জানুয়ারি ২০১৯, ২০:৩৯

গাইবান্ধা

গাইবান্ধার সুন্দরগঞ্জে চলন্ত গাড়ি থেকে পড়ে যাওয়া মেয়ের জীবন বাঁচাতে গিয়ে সড়ক প্রাণ গেলো ফয়জার রহমান নামের এক ব্যক্তির। এসময় মেয়ে আরজিনা খাতুন গুরুতর আহত হন।

মঙ্গলবার (৮ জানুয়ারি) দুপুরে উপজেলার রামজীবন ইউনিয়নের সুবর্ণদহ এলাকায় এ ঘটনা ঘটে। সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সোবহান এ খবর জানান।

ফয়জার রহমান সুন্দরগঞ্জের পশ্চিম সোনারায় গ্রামের বাসিন্দা। তার মেয়ে আরজিনা খাতুন বগুড়া নার্সিং কলেজের শেষ বর্ষের ছাত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, গাইবান্ধা শহর থেকে মেয়ে আরজিনাকে নিয়ে যাত্রীবাহী একটি মাইক্রোবাসে করে গ্রামের বাড়িতে ফিরছিলেন ফয়জার রহমান। গাড়ির পেছনে বসে ছিলেন ফয়জার রহমান ও আরজিনা। গাড়িটি রামজীবন ইউনিয়নের সুবর্ণদহ নামক স্থানে সুন্দরগঞ্জ-গাইবান্ধা সড়কে পৌঁছালে হঠাৎ আরজিনা সড়কে পড়ে যান। তার পড়ে যাওয়া দেখে বাবা ফয়জার রহমান মেয়েকে বাঁচাতে গাড়ি থেকে লাফ দেন। এসময় বাবা-মেয়ে দুজনেই আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই ফয়জার রহমানের মৃত্যু হয়।

ওসি আবদুস সোবহান বলেন, ‘ঝাঁকুনিতে পড়ে যায় আরজিনা। এসময় বাবা ফয়জার রহমান তাকে বাঁচাতে লাফ দিয়ে আহত হন এবং পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। আহত আরজিনাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ফয়জার রহমানের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের