বিএনপি আন্দোলন ও নির্বাচন দুটোতেই ব্যর্থ: ওবায়দুল কাদের

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৯ জানুয়ারি ২০১৯, ১২:০০আপডেট : ০৯ জানুয়ারি ২০১৯, ১৪:০৭

ফেরিঘাটে ওবায়দুল কাদের বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘যারা আন্দোলনে ও নির্বাচনে পরাজিত হয়েছে তাদের নতুন করে বিশ্বাস করার কিছু আছে বলে মনে হয় না। তাদের বাংলাদেশের জনগণও বিশ্বাস করে না, আমরাও করি না। বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়েছে। তারা ১০ মিনিটও আন্দোলন করেনি। তারা আন্দোলন ও নির্বাচনে দুটোতেই ব্যর্থ হয়েছে।’

বুধবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে ক্যামেলিয়া ফেরিতে যাত্রার আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি ভবিষ্যতেও সফল হবে না বলে বিশ্বাস করি। তারা যদি আইনি পথে যায় তাহলে আমলা লিগ্যাল ব্যাটল করবো, যদি রাজনৈতিক আন্দোলনে যায়, তাহলে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। তারা যদি সহিংসতা ও নাশকতার পথে যায় তাহলে পরিস্থিতি মোকাবিলায় জনগণকে সঙ্গে নিয়ে সমুচিত জবাব দেওয়া হবে।"

তিনি বলেন, ‘বিরোধী দলের কর্মসূচি, আচরণ এগুলো তাদের নিজস্ব ব্যাপার। নির্বাচন নিয়ে তারা আইনসঙ্গতভাবে যেকোনও ধরনের কর্মসূচি দিতে পারে। আপত্তি নেই। আন্দোলন যদি সংহিসতার পথে যায় তাহলে ব্যবস্থা গ্রহণ করা হবে।"

তিনি আরও বলেন, "আমরা যাচ্ছি একটি শুভ কাজে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাতে। নতুন মন্ত্রিসভা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে গিয়ে শ্রদ্ধা জানাবে ও ফুল দেবে। নতুন মন্ত্রিসভা কী করবে, আগামী দিনের কর্মসূচি কী, সেটা এখান বড় বিষয়।"

এ সময় স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে বরণ করে নতুন মন্ত্রিসভার সদস্যদের। ফেরি দিয়ে যাওয়ার পথে নির্মাণাধীন পদ্মা সেতুর কাজ দেখেন নতুন মন্ত্রীরা।

/এসএসএ/এমওএফ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম