রাঙামাটির বাঘাইছড়ি পুলিশ ক্যাম্পের সামনে থেকে এসএমজির ৯৮০ রাউন্ড গুলিসহ দুইজনকে আটক করা হয়েছে। বাঘাইছড়ির সাজেক থেকে খাগড়াছড়ি যাওয়ার পথে গোপন তথ্যের ভিত্তিতে তাদের আটক করে সাজেক থানা পুলিশ।
আটককৃতরা হলেন কর্ণমোহন ত্রিপুরা (২৬) ও সাগর ত্রিপুরা। বুধবার (৯ জানুয়ারি) বেলা ১২টার দিকে তাদের আটক করা হয়। এই ঘটনা নিশ্চিত করেছেন সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আনোয়ার। তিনি জানান, আটককৃতদের সাজেক থানা হেফাজতে রাখা হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্তের পর বিস্তারিত তথ্য জানা যাবে।








