উপমন্ত্রীকে বরণ করতে সাজ সাজ রব মোংলায়

মোংলা প্রতিনিধি
০৯ জানুয়ারি ২০১৯, ২০:৪৭আপডেট : ০৯ জানুয়ারি ২০১৯, ২০:৫৪

উপমন্ত্রীকে বরণ করতে সাজ সাজ রব মোংলায় ১০ বছর পর একজন উপমন্ত্রী পাওয়ায় উৎসবের আমেজ মোংলায়। তাকে বরণ করে নিতে তাই প্রস্তুতি নিচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষও। মোংলাকে সাজানো হয়েছে দৃষ্টিনন্দন রূপে। মোংলা উপজেলার প্রবেশ মুখ গুনাই ব্রিজ থেকে শহর পর্যন্ত অনন্ত এক ডজন শুভেচ্ছা তোরণ সাজিয়েছেন আয়োজকরা।

মোংলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম হোসেন বুধবার (৯ জানুয়ারি) জানান, ‘বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য বেগম হাবিবুন নাহার উপমন্ত্রী হয়ে আমাদের মাঝে আগামীকাল বৃহস্পতিবার আসছেন। তাই তাকে বরণ করতে একটু বাড়তি আয়োজন করা হচ্ছে। উপমন্ত্রী হাবিবুন নাহার এমপিকে এদিন মোংলা বন্দর শ্রমিক কর্মচারী সংঘের মাঠে সর্বস্তরের মানুষের পক্ষ থেকে সংবর্ধনাও দেওয়া হবে। এছাড়া বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও তাকে শুভেচ্ছা জানানো হবে।’ বেগম হাবিবুন নাহার

মোংলা প্রেস ক্লাবের সভাপতি এইচ এম দুলাল জানান, ‘আমাদের এমপি উপমন্ত্রী হয়ে মোংলায় আসছেন, সেজন্য তাকে শুভেচ্ছা জানাতে আমাদের সংগঠন থেকেও প্রস্তুতি নেওয়া হয়েছে।’

গত সোমবার (৭ জানুয়ারি) বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবে শপথ নেন খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেকের স্ত্রী ও বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনের সংসদ সদস্য বেগম হাবিবুন নাহার। এর আগে ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন নতুন উপমন্ত্রী হাবিবুন নাহারের স্বামী খুলনা সিটি মেয়র তালকুদার আব্দুল খালেক।

/এফএস/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক