ভারত ও চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার চেষ্টা চলছে: বাণিজ্যমন্ত্রী

গোপালগঞ্জ প্রতিনিধি
১১ জানুয়ারি ২০১৯, ১৫:৩৩আপডেট : ১১ জানুয়ারি ২০১৯, ১৬:২৪

গোপালগঞ্জে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ভারত ও চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। শুক্রবার (১১ জানুয়ারি) দুপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমরা আগের থেকে অনেক উন্নতি করছি। ভারত ও চীন মিলে প্রায় আড়াইশ কোটি মানুষের দেশ। আমাদের সর্বাত্মক চেষ্টা চলছে এই দুটি দেশের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা। ইতোমধ্যে ভারতের বাজারে প্লাস্টিক, গার্মেন্টসসহ বিভিন্ন পণ্য রফতানি হচ্ছে। চীন, ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশকে টার্গেট করে আমরা পরিকল্পনা করছি।’ গোপালগঞ্জে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি

বাজারের চাল দাম বৃদ্ধির বিষয়ে তিনি বলেন, ‘ইতোমধ্যে আমি ও খাদ্যমন্ত্রী মিল মালিকসহ এই ট্রেডের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের সঙ্গে বসে কথা বলেছি। তারা কথা দিয়েছেন সপ্তাহখানেকের মধ্যে এটা কমে আসবে। আশা করছি খুব তাড়াতাড়ি বিষয়টি সমাধান হবে।’

এর আগে তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান এবং ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন। এ সময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, টুঙ্গিপাড়ার পৌর মেয়র শেখ আহম্মেদ হোসেন মির্জাসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম