সিংড়াকে আমি দুর্নীতিমুক্ত করেই ছাড়ব: পলক

নাটোর প্রতিনিধি
১২ জানুয়ারি ২০১৯, ১৯:১৭আপডেট : ১২ জানুয়ারি ২০১৯, ১৯:১৭

সিংড়াকে আমি দুর্নীতিমুক্ত করেই ছাড়ব: পলক

সারা দেশের মতো নাটোরের সিংড়াতেও উন্নয়নের প্রধানবাধা দুর্নীতি বলে জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, ‘সাব রেজিস্ট্রি অফিস থেকে শুরু করে বিভিন্ন অফিসে ঘুষ ও অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ শোনা যায়। আমার নাম ভাঙিয়ে বিভিন্ন মানুষের কাছে সুযোগ নেওয়া হয় বলেও শোনা যায়। কিন্তু আমার কোনও সেকেন্ড ইন কমান্ড নাই।’

শনিবার (১২ জানুয়ারি) বিকালে সিংড়ায় এক মতবিনিময় সভায় এসব কথা বলেন পলক।

তিনি আরও বলেন, ‘আমার নাম ভাঙিয়ে কেউ যদি কোনও সুযেোগ অথবা টাকা চায় তবে তাকে বেঁধে পুলিশে দেবেন।’

সাব-রেজিস্ট্রি অফিস থেকে শুরু করে যে কোনও অফিসে অতিরিক্ত টাকা উত্তোলন বন্ধে সকলের সহযোগিতা কামনা করে পলক বরেন, ‘এলাকার উন্নয়ন আর সমৃদ্ধির স্বার্থে এগুলো বন্ধ করা জরুরি। তাই সকলের সহযোগিতায় সিংড়া থেকে আমি দুর্নীতি বন্ধ করেই ছাড়ব।’

উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমানের সভাপতিত্বে কোর্ট চত্বরে আয়োজিত এই নাগরিক সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগ সভাপতি শফিকুল ইসলাম, পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, জেলা পরিষদ সদস্য সাজ্জাদ হোসেনসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

/এএইচ/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের