বাসের সঙ্গে সংঘর্ষে সিএনজিতে থাকা ৪ জনই নিহত

রাজশাহী প্রতিনিধি
২০ জুন ২০২৫, ২২:৫২আপডেট : ২০ জুন ২০২৫, ২৩:০১

নাটোরে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চার জন নিহত হয়েছেন। নিহত চার জনই একটি সিএনজিতে ছিলেন।

শুক্রবার (২০ জুন) বিকাল সাড়ে ৪টার দিকে শহরের বনবেলঘড়িয়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নাটোরের কাজীপাড়ার জিল্লুর রহমানের ছেলে শহিদুল ইসলাম (৩৭), গাজীপুর জেলার রাজেন্দ্রপুরের আতিক (৩৬), সদর উপজেলার পন্ডিত গ্রামের আহাদ আলীর ছেলে বাবু ও অজ্ঞাত তুষার। তুষারের পরিচয় জানা যায়নি। নিহত শহিদুল ইসলাম ও আতিকের লাশ রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে রয়েছে।

নাটোর সদর থানার ওসি মাহাবুর রহমান জানান, বিকালে রাব্বী পরিবহনের একটি যাত্রীবাহী বাস সিরাজগঞ্জ থেকে রাজশাহী যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তুষারের মৃত্যু হয়।

তিনি আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস আহত ৩ জনকে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সিএনজিচালক বাবুর মৃত্যু হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় আহত দুই জনকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় সিএনজিতে থাকা চার জনের আর কেউ বেঁচে নেই। এ বিষয়ে মামলা হবে। আইনি ব্যবস্থা গ্রহণ শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি