রাতারাতি সব কিছুর পরিবর্তন সম্ভব নয়: শেখ তন্ময়

বাগেরহাট প্রতিনিধি
১৩ জানুয়ারি ২০১৯, ০৮:৩৭আপডেট : ১৩ জানুয়ারি ২০১৯, ০৮:৩৮

রাতারাতি সব কিছুর পরিবর্তন সম্ভব নয়: শেখ তন্ময়

বাগেরহাটে মাদক, চাঁদাবাজ আর দুর্নীতিবাজদের কোনও ঠাঁই হবে না জানিয়েছেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়। তিনি বলেন, ‘রাতারাতি সব কিছুর পরিবর্তন কখনোই সম্ভব নয়। ইচ্ছা থাকলে এবং সকলে সহযোগিতা করলে পরিবর্তন করা সম্ভব। তবে আমাদের প্রাপ্তির চেয়ে প্রত্যাশা অনেক বেশি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়তে হলে আগে আমাদের সোনার মানুষ হতে হবে।’

শনিবার (১২ জানুয়ারি) দুপুরে বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়ন পরিষদ চত্বরে নির্বাচন পরবর্তী মতবিনিময় ও শীত বস্ত্র বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শেখ তন্ময়।

তিনি আরও বলেন, ‘বাগেরহাটে মাদক, চাঁদাবাজ আর দুর্নীতিবাজদের কোনও ঠাই হবে না। দেশ যেভাবে এগিয়ে চলছে, তাতে বাংলাদেশের প্রতিটি গ্রাম হবে শহর। শহরের সব ধরনের সুবিধা গ্রাম পৌঁছে যাবে। এজন্য একটু অপেক্ষা করতে হবে এবং সবাই মিলে কাজ করতে হবে।’

রাখালগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান শেখ আবু শামীশ আছনুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ, সদর উপজেলা চেয়ারম্যান খান মুজিবুর রহমান, ভাইস চেয়ারম্যান সরদার মাসুদুর রহমান, বাগেরহাট পৌর আওয়ামী লীগৈর সভাপতি শেখ বশিরুল ইসলাম, শ্রমিক লীগের জেলা সভাপতি রেজাউর রহমান মন্টু, রাখালগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপংকর দাস, সদর উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক শক্তি নারায়ণ দাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক পংকজ কর্মকার, আওয়ামী লীগ নেতা বিশ্বনাথ ঘোষ, অরুন দেবনাথ, শেখ আশরাফ আলী, মিজানুর রহমান শাহীন, শেখ মুরাদ হোসেন প্রমুখ।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম