‘বাংলাদেশ দলে থেকে উন্নতি হয়েছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মে ২০২৪, ১৭:০১ আপডেট : ০৪ মে ২০২৪, ১৭:০১

খেলার শেষের দিকে এসে রাব্বী হোসেন রাহুলের অসাধারণ এক গোলে ব্রাদার্স ইউনিয়ন প্রথম জয় পেয়েছে। খেলায় যখন ২-২ গোলে সমতা, ঠিক সেসময় রাহুল বাঁ প্রান্ত দিয়ে দুই ডিফেন্ডারকে ডজ দিয়ে বক্সে ঢুকে জায়গা করে নেন। তারপর আগুয়ান গোলকিপার ও এক ডিফেন্ডারের মাঝ দিয়ে তার বুদ্ধিদ্বীপ্ত প্লেসিংয়ের গোলটি দর্শকদের চোখকে দারুণ আরাম দিয়েছে। প্রিমিয়ার লিগে গোপিবাগের দলটি এমন জয়ের পর এখন রেলিগেশন এড়ানোর স্বপ্ন দেখছে। আর রাহুল পেয়েছেন এগিয়ে যাওয়ার প্রেরণা।

প্রিমিয়ার লিগে প্রথম পর্ব থেকে রাহুল নিজেকে চিনিয়ে যাচ্ছিলেন। ব্রাদার্সের হয়ে গোল করেছেন বসুন্ধরা কিংস, আবাহনী লিমিটেড, শেখ রাসেল ক্রীড়াচক্র ও ফর্টিসের মতো দলের বিপক্ষে। ফিরতি পর্বে ষষ্ঠ গোল করে নিজের মুন্সিয়ানা দেখিয়েছেন যশোরের বেনাপোলের ভবারবেড় গ্রামে জন্ম নেওয়া ফুটবলার।

নিজেদের শেষ ম্যাচে শেখ জামালের বিপক্ষে অন্তিম মুহূর্তে গোল করে রাহুল বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমার আত্ববিশ্বাস ছিল ভালো খেলতে পারলে জয় আসবেই। আগেও আমরা ভালো পারফরম্যান্স করেছিলাম। কিন্তু ভাগ্য সহায় হয়নি। এবার সবাই মিলে বাড়তি পরিশ্রম করে সাফল্য পেয়েছি। সবাই আমরা খুশি।’

রাহুলের নিজের উন্নতির পেছনে জাতীয় দলের অনুশীলনটা বেশ কাজে দিয়েছে বলে জানালেন। বিশ্বকাপ বাছাইপর্বে ফিলিস্তিনের বিপক্ষে ২৮ সদস্যের বাংলাদেশের প্রাথমিক দলে এই ফরোয়ার্ড সুযোগ পেয়েছিলেন। সৌদি আরবে হাভিয়ের কাবরেরার অধীনে অনুশীলনে ছিলেন। ছিলেন কুয়েতের বিপক্ষে স্কোয়াডে। ঢাকাতেও এর ব্যতিক্রম হয়নি।

তাই রাহুল বলছিলেন, ‘আসলে বসুন্ধরা কিংসের হয়ে অনুশীলনে শুরুতে আমার আত্মবিশ্বাস বাড়তে থাকে। তখন থেকে শেখা শুরু। এরপর বাংলাদেশ জাতীয় দলের অনুশীলনে থেকে অনেক উন্নতি হয়েছে। অনেক কিছু শিখেছি। আত্মবিশ্বাস আগের চেয়ে অনেক বেড়েছে। তারই প্রতিফলন ঘরোয়া ফুটবলে দেখতে পাচ্ছেন।’

এই ম্যাচে ১৮ বছর বয়সী রাহুল অনেক কিছুই পেয়েছেন। ৭০ মিনিটে কিংসলে মাঠ থেকে উঠে যাওয়ার পর অধিনায়কত্বের আর্মব্যান্ড তার কাঁধে চেপেছিল। তার গোলে দল জিতেছে। হয়েছেন ম্যাচসেরা। রাহুল তাই উচ্ছ্বসিত, ‘আমি এই ম্যাচে অনেক কিছুই পেয়েছি। অনেক স্বপ্ন ছিল গোল করে দলকে জেতাবো। ম্যাচসেরা হবো। অধিনায়কত্ব করবো। আল্লাহ এই ম্যাচ দিয়ে সব পূরণ করেছেন।’

এই ম্যাচে জয়ের পর গোপিবাগের দলটি উজ্জীবিত। স্বপ্ন দেখছে রেলিগেশন এড়ানোর। ৬ পয়েন্ট নিয়ে তলানিতে আছে দলটি। রাহুলের নিজের কথাতে পরিষ্কার সেটা, ‘আমরা ভালো খেলেও আগে জয় পাইনি। এই ম্যাচে জয় পেয়েছি। এখন সামনে ভালো করতে পারলে  রেলিগেশন এড়ানো যাবে। আশা করছি সবাই মিলে তা পারবো।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
বিএনপির মিছিলের প্রস্তুতির সময় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, ৫ জন গুলিবিদ্ধ
বিএনপির মিছিলের প্রস্তুতির সময় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, ৫ জন গুলিবিদ্ধ
কোন খাতের ব্যাংকের অবস্থা সবচেয়ে খারাপ
কোন খাতের ব্যাংকের অবস্থা সবচেয়ে খারাপ
দেশকে অস্থিতিশীল করার সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে: রাষ্ট্রপতি
দেশকে অস্থিতিশীল করার সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে: রাষ্ট্রপতি
সর্বাধিক পঠিত
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
গোপালগঞ্জে বিজিবির কার্যক্রম কী, স্পষ্ট করলো বাহিনীটি
গোপালগঞ্জে বিজিবির কার্যক্রম কী, স্পষ্ট করলো বাহিনীটি
বিএনপিতে ফিরছেন কিনা, যা জানালেন রুমিন ফারাহানা
বিএনপিতে ফিরছেন কিনা, যা জানালেন রুমিন ফারাহানা
বেনাপোল সীমান্তে ভারতের হিন্দু সুরক্ষা সমিতির সমাবেশ: ছিলেন মন্ত্রী-বিধায়ক
বেনাপোল সীমান্তে ভারতের হিন্দু সুরক্ষা সমিতির সমাবেশ: ছিলেন মন্ত্রী-বিধায়ক