কালীগঞ্জে বেদে সম্প্রদায়ের দুই গ্রুপে সংঘর্ষ, পুলিশসহ আহত ৮

ঝিনাইদহ প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০১৯, ০৯:৫৬আপডেট : ১৮ জানুয়ারি ২০১৯, ১০:০৪

কালীগঞ্জে বেদে সম্প্রদায়ের দুই গ্রুপে সংঘর্ষ সর্দারি নেতৃত্বকে কেন্দ্র করে ঝিনাইদহের কালীগঞ্জে বেদে সম্প্রদায়ের দুই গ্রুপে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে পুলিশসহ ৮ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে কাশিপুর বেদে পল্লিতে এ সংঘর্ষ ঘটে। সংঘর্ষ ঠেকাতে যেয়ে কালীগঞ্জ থানার এসআই সম্বিত রায় আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন থানার এসআই জাহিদুল ইসলাম। আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কালীগঞ্জ কাশিপুর বেদে পল্লিতে সর্দারি নেতৃত্ব নিয়ে আগে থেকে রেজা গ্রুপ ও মনির গ্রুপের লোকজন গোলোযোগ করে আসছিল। এরই জের ধরে বৃহস্পতিবার রাত ৮টার দিকে উভয় দলের লোকজন গুল্টি, ইট-পাটকেল ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় আলমগীর, হাকিম, মনিরুল, আলিকা, শিউলি, নাজমা ও জহুরা আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষ ঠেকাতে গিয়ে থানার এসআই সম্বিত রায়ও আহত হন।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার অরুন কুমার দাস জানান, কাশিপুরের সংঘর্ষে ৭ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে।

কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) ইউনুচ আলী জানান, ‘বেদে সম্প্রদায়ের নেতৃত্ব নিয়ে দুই গ্রুপের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম