‘উত্তরাঞ্চলে পোশাক শিল্প সম্প্রসারণের পরিকল্পনা নিয়েছে সরকার’

রংপুর প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০১৯, ১৯:২৫আপডেট : ১৮ জানুয়ারি ২০১৯, ১৯:৪১

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন টিপু মুনশি (ছবি– প্রতিনিধি)

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘উত্তরাঞ্চলে পোশাক শিল্প সম্প্রসারণের পরিকল্পনা নিয়েছে সরকার। এজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়াও শুরু হয়েছে।’

শুক্রবার (১৮ জানুয়ারি) রংপুরের কাউনিয়া উপজেলার টেপামধুপুর বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে তার সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

টিপু মুনশি বলেন, ‘অচিরেই উত্তরাঞ্চলে গ্যাস সরবরাহের ব্যবস্থা করা হচ্ছে। আশা করি, দ্রুততম সময়ে গ্যাস সরবরাহ কাজ শুরু হবে। গ্যাস সরবরাহ শুরু হলেই  রংপুরসহ উত্তরাঞ্চলে পোশাক শিল্প স্থাপনের সুযোগ তৈরি হবে।’

তিনি আরও বলেন, ‘এ এলাকায় পোশাক শিল্প স্থাপিত হলে স্থানীয়দের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। পোশাক শিল্পে বিপুল মানুষের কর্মসংস্থানের সুযোগ রয়েছে।’

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘পোশাক শিল্পের পাশাপাশি উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক শিল্প, কৃষি গবেষণা ও হাইটেক পার্ক স্থাপনের ব্যাপারেও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। আগামী ৩ মাসের মধ্যে রংপুরসহ এ অঞ্চলের উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা ঘোষণা করা হবে।’

পরে উপজেলার বিভিন্ন স্থানে স্থানীয়দের সঙ্গে তিনি মতবিনিময় করেন। মন্ত্রী হওয়ার পর তিন দিনের সফরে রংপুরে আছেন তিনি।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম