মৌলভীবাজারে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি
১৯ জানুয়ারি ২০১৯, ১৮:০৮আপডেট : ১৯ জানুয়ারি ২০১৯, ১৮:২৪

কষ্টি পাথরের মূর্তি

মৌলভীবাজারের কমলগঞ্জে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। শনিবার (১৯ জানুয়ারি) ভোরে উপজেলার সীমান্তবর্তী কুরমা চা বাগানের ভেতরে কুরঞ্জি এলাকা থেকে এ মূর্তি উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্র জানায়, উদ্ধারকৃত মূর্তির মূল্য প্রায় ৪ লাখ টাকা। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে।

বিজিবি কুরমা বিওপির হাবিলদার মো. জালাল আহমেদ জানান, গোপনে খবর পেয়ে ইসলামপুর ইউনিয়নের কুরঞ্জি গ্রামের জগদীশ রাজধরের বাড়িতে অভিযান চালিয়ে ওই মূর্তি উদ্ধার করা হয়েছে। এসময় জগদীশ রাজধরকে আটক করা যায়নি বলেও জানান তিনি।

কমলগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, ‘উদ্ধার মূর্তি এখন থানা হেফাজতে রয়েছে। মূর্তিটির রং কালো, ওজন ৩ দশমিক ৮৫০ কেজি, উচ্চতা ১২ দশমিক ৫ ইঞ্চি ও প্রস্থ ৫ দশমিক ৫ ইঞ্চি।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম