প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে ফাঁসলেন পল্লী চিকিৎসক!

মানিকগঞ্জ প্রতিনিধি
২২ জানুয়ারি ২০১৯, ১২:০৮আপডেট : ২২ জানুয়ারি ২০১৯, ১২:১৪

মানিকগঞ্জে উদ্ধার আগ্নেয়াস্ত্র, গুলি, ককটেল ও পেট্রল বোমা মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নে প্রতিপক্ষের বাড়ির পাশে আগ্নেয়াস্ত্র, পেট্রলবোমা, ককটেল ও গোলাবারুদ রেখে ফাঁসানোর চেষ্টা করেছিলেন ভাকুম গ্রামের পল্লী চিকিৎসক তমিজ উদ্দিন (৫৫)। তবে র‌্যাবের অনুসন্ধানে শেষ পর্যন্ত নিজের পাতা ফাঁদা নিজেই ফেঁসে যান তমিজ।

র‌্যাব-৪ এর মেজর আব্দুল হাকিম ঘটনা বিষয়ে জানান- পরিচয় গোপন করে তমিজ উদ্দিন র‌্যাবকে ফোন করে বলেন, ভাকুম গ্রামের বাছের ফকিরের বাড়ির পাশে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, চারটি পেট্রল বোমা ও ১০টি ককটেলসহ বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামাদি রয়েছে। পরে র‌্যাব সদস্যরা সোমবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ৩টার দিকে সেখানে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, ককটেল, পেট্রল বোমাসহ অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করেন।

তবে যে মোবাইল নম্বরের মাধ্যমে র‌্যাবকে খবর দেওয়া হয়েছিল সেটি বন্ধ পাওয়া যাচ্ছিল। এতে সন্দেহের উদ্রেক হলে ফোন নম্বরটির মালিককে শনাক্ত করা হয়। ফোন নম্বরটি পল্লী চিকিৎসক তমিজ উদ্দিনের বলে জানা যায়। পরে অনুসন্ধানে র‌্যাব সদস্যরা জানতে পারেন বাছের ফকিরের ছেলে রাসেল (১৯) হত্যাকাণ্ডের ঘটনায় তমিজ উদ্দিনের ছেলে রাকিব প্রধান আসামি। তিনি দীর্ঘদিন হাজত বাস শেষে জামিনে মুক্তি পেয়েছেন। এরপর থেকেই মামলা প্রত্যাহারে বাছের ফকিরের পরিবারকে চাপ দেওয়া হচ্ছিল।

পরে মঙ্গলবার (২২ জানুয়ারি) সকালে মোবাইলফোন ট্র্যাক করে তমিজ উদ্দিনকে সিংগাইর থেকে আটক করে র‌্যাব। বাছেরকে ফাঁসাতেই অস্ত্র, গোলা বারুদ ও পেট্রল বোমা রেখেছিলেন বলে তমিজ স্বীকারোক্তি দিয়েছেন বলে জানান মেজর আব্দুল হাকিম।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের