সব যাত্রী নিরাপদে উদ্ধার, ডকে নেওয়া হয়েছে মাঝ নদীতে বিকল এমভি টিপু-৬

চাঁদপুর প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০১৯, ১৬:০২আপডেট : ২৬ জানুয়ারি ২০১৯, ১৬:১০

চাঁদপুর চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দশানী মোহনপুর এলাকায় মেঘনা নদীতে বিকল হয়ে পড়া যাত্রীবাহী লঞ্চ এমভি টিপু-৬ কে উদ্ধার করে মেরামতের জন্য ডকে নেওয়া হয়েছে। আর পিকনিকে আসা যাত্রীদের গত রাত ২টায় নিরাপদে নারায়ণগঞ্জে পৌঁছে দেওয়া হয়েছে।

শুক্রবার লঞ্চটি নারায়ণগঞ্জ থেকে কয়েকশ যাত্রী নিয়ে পিকনিক করতে চাঁদপুর আসে। রাতে ফেরার সময় মাঝনদীতে লঞ্চটির পাখার পপুলার ভেঙে যায়। এরপর থেকে কয়েক ঘণ্টা তা নদীতেই বিকল হয়ে ভাসে। পরে আরেকটি লঞ্চের সহযোগিতায় যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়া হয়।

এমভি টিপু-৬ এর সুপারভাইজার মোস্তাফিজুর রহমান মুকুল জানিয়েছেন, ‘আমাদের লঞ্চের পাখার পপুলার ভেঙে যাওয়ায় আমরা আর এগুতে পারছিলাম না। পরে খবর পেয়ে টিপু-০ লঞ্চটি এসে যাত্রীসহ টিপু-৬ লঞ্চটিকে টেনে নিয়ে যায়। যাত্রীদের নারায়ণগঞ্জে পৌঁছে দিয়ে লঞ্চ ঢাকায় চলে আসে। এখন টিপু-৬ লঞ্চটি ডকে আছে।’

আরও পড়ুন- মাঝনদীতে বিকল পিকনিকের লঞ্চ

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী