চিকিৎসকদের বিরুদ্ধে চুলের মুঠি ধরে রোগীর মাকে লাঞ্ছনার অভিযোগ

বরিশাল প্রতিনিধি
২৭ জানুয়ারি ২০১৯, ০৫:১২আপডেট : ২৭ জানুয়ারি ২০১৯, ০৫:১৮




শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল (ছবি সংগৃহীত) শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ‘পাগলা গারদ’ বলায় চিকিৎসকদের বিরুদ্ধে চাঁদনী (২৬) নামের এক নারীকে চুলের মুঠি ধরে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। চাদনী বরিশাল নগরীর পলাশপুর এলাকার কামাল হাওলাদারের স্ত্রী। শনিবার (২৬) দুপুরে হাসপাতালের দ্বিতীয় তলায় শিশু মেডিসিন ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

লাঞ্ছনার শিকার চাঁদনী বেগম বলেন, ‘গত শুক্রবার (২৫ জানুয়ারি) বিকালে মলদ্বারের সমস্যা নিয়ে তিন বছরের ছেলে আলিফ আনসারিকে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করি। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রাতে তাকে পাঠানো হয় শিশু মেডিসিন ওয়ার্ডে। ওই ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক ভর্তির কাগজ দেখে আমার ছেলেকে ডায়রিয়া ওয়ার্ডে নিয়ে যেতে বলেন। কিন্তু আমার ছেলেতো পাতলা পায়খানা করে না তাহলে ডায়রিয়া ওয়ার্ডে কেন নেবো, এ কথা বলার পর চিকিৎসকরা আমার ওপর ক্ষিপ্ত হয়ে চিকিৎসা না করে চলে যান।’

তিনি অভিযোগ করেন, “হাসপাতালে ছেলেকে নিয়ে আসার পর থেকে বিভিন্ন ওয়ার্ডে ঘুরপাক খেয়েছি। কিন্তু শিশুর চিকিৎসা হয়নি। আমার ছেলের কষ্ট দেখে আমি মাথা ঠিক রাখতে পারিনি। তাই রাগ করে হাসপাতালকে ‘পাগলা গারদ’ বলি। তখন শিশু মেডিসিন ওয়ার্ডে থাকা সহকারী রেজিস্ট্রার ডা. হাসান ভূঁইয়া ফয়সাল ও শিবলী আমার চুলের মুঠি ধরে টানা-হ্যাঁচড়া করেন। তারা বলেন ‘ডাক্তার আমরা না তোরা’।”

তবে রোগীর স্বজনদের অভিযোগ অস্বীকার করেছেন সহকারী রেজিস্টার হাসান ভূঁইয়া। তিনি বলেন, ‘মলদ্বারে সমস্যা থাকায় ওই মহিলার ছেলেকে গত বৃহস্পতিবার প্রথমে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছিলো। সেখান থেকে শুক্রবার রাতে শিশু মেডিসিন ওয়ার্ডে পাঠানো হয়। শিশুটির ডায়রিয়া সমস্যা ছিল। এ কারণে তাকে আইসলিউশনে পাঠানোর পরামর্শ দেওয়া হয়। কিন্তু তিনি (চাঁদনী) সেখানে ভর্তি না করে ফাইলপত্র নিয়ে পালিয়ে যান। পরে শনিবার সকালে আবার ছেলেকে হাসপাতালে নিয়ে আসেন। রোগীর স্বজনেরা এসে নার্সদের সঙ্গে ঝামেলা করেন। তার জের ধরে রোগীর মা আমাদের সঙ্গেও খারাপ আচরণ করেন।’

শিশু মেডিসিন ওয়ার্ডের বিভাগীয় প্রধান অসীম কুমার সাহা বলেন, ‘শিশুটির ডায়রিয়া সমস্যা ছিল। এ কারণে তাকে আইসলিউশন ওয়ার্ডে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু রোগীর স্বজনরা সেখানে না নিয়ে হাসপাতাল ছেড়ে চলে যান। শনিবার আবার তারা হাসপাতালে আসলে সকালে আমি ওয়ার্ডে যাই। সেখানে রোগীর স্বজন চাঁদনী বেগম আমার সঙ্গে খারাপ আচরণ করেন। এমনকি তিনি (চাঁদনী) আমাকে ধাক্কাও দিয়েছেন।’

শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন বলেন, ‘রোগীরা হাসপাতালে আসলে সেবা দেওয়ার দায়িত্ব চিকিৎসকদের। বিভিন্ন ওয়ার্ডে ঘুরতে ঘুরতে সময় ক্ষেপণ হওয়ায় রোগীর স্বজনরা উত্তেজিত হবেন এটাই স্বাভাবিক। এভাবে ঘুরপাক খেলে আমার মাথাওতো ঠিক থাকতো না। মূল সমস্যাটা করেছেন সিস্টাররা। তারা শিশুটিকে ডায়রিয়া ওয়ার্ডে না পাঠিয়ে কখনো সার্জারি আবার কখনো মেডিসিন ওয়ার্ডে নিয়ে যেতে বলেন। এতে করে রোগীর স্বজনরা উত্তেজিত হন। খবর পেয়ে বিভাগীয় প্রধান অসীম কুমার সাহা সেখানে আসলে স্বজনরা তার সঙ্গেও খারাপ ব্যবহার করেন। পরে উভয় পক্ষের উপস্থিতিতে আমি সমস্যার সমাধান করেছি।’

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী