নিখোঁজের ৯ দিন পর সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার

শরীয়তপুর প্রতিনিধি
২৭ জানুয়ারি ২০১৯, ১৩:৪১ আপডেট : ২৭ জানুয়ারি ২০১৯, ১৫:০৭

শরীয়তপুর শরীয়তপুরের সখিপুরে নিখোঁজের ৯ দিন পর পঞ্চম শ্রেণির এক ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (২৭ জানুয়ারি) সকালে সখিপুর থানা পুলিশ নিখোঁজ ছাত্রের বাড়ির পাশের একটি সেপটিক ট্যাংক থেকে লাশটি উদ্ধার করে।

নিহত আল আমিন (১০) সখিপুর থানার বাহেরচরের নাজিম উদ্দীন মোল্যারকান্দি গ্রামের স্বপন মাঝির ছেলে।

সখিপুর থানা ও নিহত আল আমিনের পরিবার সূত্রে জানা যায়, বাহেরচর কদমতলী মোল্যা বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র আল আমিন গত ১৭ জানুয়ারি রাতে এলাকায় একটি ইসলামী মাহফিলে যোগ দেওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়। কিন্তু তারপর থেকে নিখোঁজ ছিল সে। এ ঘটনায় পরের দিন সখিপুর থানায় একটি ডিজি করা হয়। কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। ২৬ জানুয়ারি শনিবার রাতে বাড়ির পাশের সেপটিক ট্যাংক থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। সখিপুর থানা পুলিশ রবিবার সকাল ৮টার দিকে সেপটিক ট্যাংক থেকে নিখোঁজ আল আমিনের মরদেহ উদ্ধার করে।

নিহত আল আমিনের বাবা স্বপন মাঝি বলেন, ‘আমার শিশু বাচ্চাটা কী দোষ করেছিল? কারা ওকে মেরে ফেললো? আল্লাহ এর বিচার করবেন।’

সখিপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) এনামুল হক বলেন, ‘আল আমিনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনও মামলা হয়নি। তবে আমরা এই ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা করছি।’

/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পরিচিত কণ্ঠে ‘সন্তান বিপদে’ বলে অভিভাবকদের ফোন: প্রতারণার নতুন ফাঁদ
পরিচিত কণ্ঠে ‘সন্তান বিপদে’ বলে অভিভাবকদের ফোন: প্রতারণার নতুন ফাঁদ
সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
কক্সবাজার বিমানবন্দর সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন
অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন
মিয়ানমারে চীনা নৌবাহিনীর শুভেচ্ছা সফর
মিয়ানমারে চীনা নৌবাহিনীর শুভেচ্ছা সফর
সর্বাধিক পঠিত
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ