দাউদকান্দিতে মাদক ও বাল্যবিয়ে রোধে গণসচেতনতার আহ্বান জানালেন ইউএনও

কুমিল্লা প্রতিনিধি
২৮ জানুয়ারি ২০১৯, ১৮:৪৬আপডেট : ২৮ জানুয়ারি ২০১৯, ১৯:২১

মোল্লাকান্দি লালমিয়া পাইলট হাইস্কুল অ্যান্ড কলেজে বক্তব্য রাখছেন ইউএনও মো. মাহবুব আলম মাদক ও বাল্যবিয়ে রোধে গণসচেতনতার আহ্বান জানিয়েছেন কুমিল্লা জেলার দাউদকান্দির উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাহবুব আলম। তিনি বলেছেন, ‘মাদক থেকে আমাদের প্রজন্মকে বাঁচাতে হবে। মাদক প্রথমত পরিবার এবং পরবর্তীতে সমাজকে ক্ষতিগ্রস্ত করে। এজন্য সবাইকে সম্মিলিতভাবে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। মাদক, জঙ্গিবাদ, ইভটিজিং ও বাল্যবিয়ে রোধে গণসচেতনতার বিকল্প নেই।’

সোমবার (২৮ জানুয়ারি) কুমিল্লার দাউদকান্দি উপজেলার মোল্লাকান্দি লালমিয়া পাইলট হাইস্কুল অ্যান্ড কলেজে এসব কথা বলেছেন ইউএনও মো. মাহবুব আলম। প্রতিষ্ঠানটির বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা, বৃত্তি প্রদান এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।

মোল্লাকান্দি লালমিয়া পাইলট হাইস্কুল অ্যান্ড কলেজের অনুষ্ঠান

এ সময় মোল্লাকান্দি স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাইপলাইনারস লিমিটেডের পরিচালক ইঞ্জিনিয়ার ড. এজেডএম ওবায়েদ হোসেন, দাউদকান্দির উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কানিজ আফরোজ, চাঁদপুরের মতলব উপজেলার ২ নম্বর বাগানবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মো. নান্নু মিয়া, দাউদকান্দির পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম মনির হোসেন ও স্কুলটির আজীবন দাতা সদস্য ইঞ্জিনিয়ার মো. বিল্লাল হোসেন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন মোল্লাকান্দি লালমিয়া পাইলট হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আহসানুল হকসহ প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘মাদক ও বাল্যবিয়ে বাংলাদেশের জন্য একটি বড় অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। মাদক ও বাল্যবিবাহ বন্ধে শিক্ষার্থীদের মধ্যে গণসচেতনতা তৈরি করতে হবে। এজন্য সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে।’ 

/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম