চট্টগ্রামে প্রবাসী হত্যায় দুই ভাইয়ের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৩০ জানুয়ারি ২০১৯, ১৯:২৯আপডেট : ৩০ জানুয়ারি ২০১৯, ১৯:৪৮

আদালত

জমি নিয়ে বিরোধে প্রবাসীকে হত্যার দায়ে দুই ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে দুই আসামিকে ৫ লাখ টাকা করে জরিমানাও করা হয়েছে।

বুধবার (৩০ জানুয়ারি) চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক মো. আব্দুল হালিম এ রায় দেন। একই আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আইয়ুব খান এ তথ্য নিশ্চিত করেন।

পিপি আইয়ুব খান বাংলা ট্রিবিউনকে বলেন, ২০১১ সালের ১১ এপ্রিল ফটিকছড়ি উপজেলার নানুপুর গ্রামে জমি নিয়ে বিরোধে ইউনুস নামে এক প্রবাসীকে কুপিয়ে হত্যা করেন জাহেদুল আলম ও খোরশেদ আলম। এ ঘটনায় আদালত আজ দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন। দুই আসামি জামিনে বের হয়ে বর্তমানে পলাতক।’

মামলার এজহারে উল্লেখ, জমি নিয়ে বিরোধ মেটাতে ২০১১ সালের ১১ এপ্রিল আসামি জাহেদুল আলম ও খোরশেদ আলম তাদের প্রতিবেশী ইউনুস সারেংকে বৈঠকে ডাকেন। ইউনুস তার চাচাতো ভাই হাসানকে নিয়ে বৈঠকে যান। পরে ইউনুস ও হাসানকে মারধর ও কুপিয়ে জখম করা হয়। এতে ইউনুস ঘটনাস্থলেই মারা যান।

পিপি আইয়ুব খান বলেন, ‘এ ঘটনায় পরদিন ১২ এপ্রিল ইউনুসের স্ত্রী খদিজা আক্তার বাদী হয়ে ফটিকছড়ি থানায় জাহেদুল আলম ও খোরশেদ আলমের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় ২০১১ সালের ৫ জুন আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। ২০১২ সালের ১২ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। ২০১৭ সালে মামলাটি বিচারের জন্য বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে আসে। বাদী ও ভুক্তভোগী হাসানসহ মোট ১৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় দেন।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিস্তার পানি বাড়তে পারে, ৫ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা
তিস্তার পানি বাড়তে পারে, ৫ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা
নির্বাচনে আমরা বিপুল ভোটে জয়ী হলেও ইঞ্জিনিয়ারিং করে হারিয়েছে: জামায়াত আমির
নির্বাচনে আমরা বিপুল ভোটে জয়ী হলেও ইঞ্জিনিয়ারিং করে হারিয়েছে: জামায়াত আমির
রাতে সচিবালয়ের পাশে ও মহাখালীতেও ককটেল বিস্ফোরণ
রাতে সচিবালয়ের পাশে ও মহাখালীতেও ককটেল বিস্ফোরণ
মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে বিশ্ব মুসলিম প্রতিরোধ গড়ে তুলবে: ধর্মমন্ত্রী
মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে বিশ্ব মুসলিম প্রতিরোধ গড়ে তুলবে: ধর্মমন্ত্রী
সর্বাধিক পঠিত
সালমান শাহকে যেভাবে খুঁজে পেলেন নির্মাতা সোহানুর রহমান
সালমান শাহকে যেভাবে খুঁজে পেলেন নির্মাতা সোহানুর রহমান
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
শহীদ মিনারের মঞ্চ থেকে ওটিটি, কোথায় নেই রুনা খান
শহীদ মিনারের মঞ্চ থেকে ওটিটি, কোথায় নেই রুনা খান
কুমিল্লায় অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় আটক তিনজন
কুমিল্লায় অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় আটক তিনজন
ভারতীয় নৌ বাহিনিতে চাকরি, বাংলাদেশি যুবক গ্রেফতার
ভারতীয় নৌ বাহিনিতে চাকরি, বাংলাদেশি যুবক গ্রেফতার