বাঞ্ছারামপুরে কিশোরীকে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৫

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০১৯, ২০:০১আপডেট : ৩০ জানুয়ারি ২০১৯, ২০:৪৪

অভিযুক্ত পাঁচ ধর্ষক ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় এক কিশোরীকে (১৬) সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগে পাঁচ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৩০ জানুয়ারি) ভোররাতে উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের কানাইনগর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে বুধবার (৩০ জানুয়ারি) ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃতরা হলো– নূর মোহাম্মদ (১৯), রুবেল (২৮), পারভেজ (১৯), হৃদয় (১৯) ও শাওন (১৯)। তাদের সবার বাড়ি বাঞ্ছারামপুর উপজেলার বিভিন্ন গ্রামে।

বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন চৌধুরী বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, আইয়ুবপুর ইউনিয়নের কানাইনগর গ্রামের জামাল মিয়ার ছেলে নূর মোহাম্মদের সঙ্গে ধর্ষণের শিকার ওই কিশোরীর পূর্ব পরিচয় ছিল। সেই সূত্র ধরে মঙ্গলবার সন্ধ্যার পর কৌশলে নূর মোহাম্মদ ওই কিশোরীকে কানাইনগর গ্রামের একটি কবরস্থানের পাশে সবজিক্ষেতে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় সেখানে আগে থেকে ওত পেতে থাকা নূর মোহাম্মদের বাকি সহযোগীরাও ওই কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করে। ওই কিশোরীর মা তাকে বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে ঘটনাস্থলের কাছাকাছি গিয়ে চিৎকার শুনতে পান। এ সময় ধর্ষণকারীরা সেখান থেকে পালিয়ে যায়।

ওসি সালাউদ্দিন চৌধুরী জানান, ওই কিশোরীর মায়ের কাছ থেকে ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ধর্ষকদের গ্রেফতারে ভোররাতে অভিযানে নামে পুলিশ। পরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত পাঁচজনকে গ্রেফতার করা হয়।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের