৫০ ভরি সোনা ও ২৩৮ ভরি রূপার অলংকারসহ আটক ২

চাঁদপুর প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:৫৯আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:১৪

  ২৮৮ ভরি সোনাসহ দুইজন গ্রেফতার

৫০ ভরি সোনা ও ২৩৮ ভরি রূপার অলংকারসহ দুইজনকে আটক করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে রবিবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানায় পুলিশ। এ অভিযানে পুলিশ মোট ২৪ ধরনের সোনা ও রূপার অলংকার জব্দ করেছে।

আটক ব্যক্তিরা হলো, চোরচক্রের সদস্য কুমিল্লার চান্দিনা উপজেলার ইসমাইল হোসেন এবং চান্দিনা বাজারের ভাই ভাই জুয়েলার্সের মালিক অমল দেব। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১৮ ডিসেম্বর দুপুরে চাঁদপুর শহরের মাদ্রাসা রোডের নিঝুম ভিলার নিচতলার বাসিন্দা সাইফুল ইসলামের বাসার বারান্দা ও জানালার গ্রিল কেটে তার আলমারিতে থাকা ২৬ ভরি সোনার ও ২ ভরি রূপার অলংকার, একটি ঘাড়ি, একটি মোবাইল ও নগদ ২ লাখ টাকা চুরি হয়। এ ঘটনার পর সাইফুল ইসলাম বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় একটি মামলা করেন। এর পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু করেন পুলিশ পরিদর্শক আব্দুর রব। পরে চুরি হওয়া মোবাইলের সূত্র ধরে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার অনন্তপুর এলাকা থেকে ইসমাইলকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ইসমাইলের স্বীকারোক্তি অনুযায়ী শনিবার চান্দিনা বাজারের ভাই ভাই জুয়েলার্সে অভিযান চালিয়ে চুরি হওয়া বিভিন্ন স্বর্ণালংকার উদ্ধার করে পুলিশ।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, চাঁদপুরে একটি চুরির ঘটনার পরিপ্রেক্ষিতে চোর চক্রের ওপর নজরদারি শুরু করে পুলিশ। এর সূত্র ধরে চোর চক্রের সদস্য ইসমাইলকে আটকের মাধ্যমে গত রাতে চান্দিনার ভাই ভাই জুয়েলার্স থেকে ৫০ ভরি সোনা এবং ২৩৮ ভরি রূপা উদ্ধার করি।

তিনি আরও  জানান, গ্রেফতার ইসমাইলের বিরুদ্ধে বেগমগঞ্জ থানা, ফেনি এবং কুমিল্লা সদরে চুরির কয়েকটি মামলা আছে। জুয়েলার্সের মালিক অমল দেবনাথ আমাদের জানিয়েছে, সে কম দামে এসব চক্রের কাছ থেকে অলংকার কিনে পরে তা মোডিফাই করে বিভিন্ন ধরনের স্বর্ণালংকার তৈরি করে। আশা করছি, এই চক্রের সঙ্গে আরও যারা জড়িত তাদের সবাইকে আমরা আইনের আওতায় আনতে সক্ষম হবো।’

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল করিমের বিরুদ্ধে দুদকের দুই মামলা
হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল করিমের বিরুদ্ধে দুদকের দুই মামলা
প্রতিটি উপজেলায় ১০টি করে কিডনি ডায়ালাইসিস মেশিন দেওয়ার পরিকল্পনা 
প্রতিটি উপজেলায় ১০টি করে কিডনি ডায়ালাইসিস মেশিন দেওয়ার পরিকল্পনা 
প্রথমে গোল করেও জিততে পারলো না বাংলাদেশ 
প্রথমে গোল করেও জিততে পারলো না বাংলাদেশ 
চট্টগ্রামে একদিনে ডেঙ্গুতে আক্রান্ত ১৩৮ জন, আক্রান্ত ছাড়িয়েছে সাড়ে ৩ হাজার
চট্টগ্রামে একদিনে ডেঙ্গুতে আক্রান্ত ১৩৮ জন, আক্রান্ত ছাড়িয়েছে সাড়ে ৩ হাজার
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি