পড়াশোনার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতি চর্চাও করতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ নভেম্বর ২০২৬, ১৯:৩০ আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ১৯:৩০

শুধু পড়ালেখার মধ্যে সীমাবদ্ধ না থেকে খেলাধুলা, শিল্প-সংস্কৃতিচর্চা এবং দেশ ও জাতির ইতিহাস জানার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে একজন বিবেকবান মানুষ হিসেবে নিজের পাশাপাশি সমাজ, পরিবেশ ও দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকার নবাবগঞ্জের তিনটি স্কুলের জিপিএ ফাইভপ্রাপ্ত ৫০ জন শিক্ষার্থী জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। স্কুলগুলো হলো— কলাকোপা উচ্চ বিদ্যালয়, বান্দুরা হলিক্রশ হাই স্কুল অ্যান্ড কলেজ এবং সেন্ট ইউফ্রেজিস বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ। এ সময় শিক্ষার্থীদের মধ্যে চকলেট বিতরণ করেন প্রধানমন্ত্রী।

শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, পড়ালেখা শেষ করে তারা একদিন বড় হবে এবং বিভিন্ন পেশায় যোগ দেবে। কেউ চিকিৎসক, কেউ প্রকৌশলী, কেউ আইনজীবী, কেউ বিজ্ঞানী কিংবা শিক্ষক হবে। তবে যে পেশাতেই যাক না কেন, নিজের পাশাপাশি সমাজ ও দেশের প্রতি দায়িত্বের কথা সব সময় মনে রাখতে হবে।

তিনি বলেন, প্রত্যেক মানুষের নিজের প্রতি যেমন দায়িত্ব রয়েছে, তেমনই তার চারপাশের মানুষ, সমাজ ও পরিবেশের প্রতিও দায়িত্ব রয়েছে। একজন বিবেকবান মানুষ হিসেবে রাষ্ট্র, সমাজ ও পরিবেশের প্রতি দায়িত্বশীল হতে হবে। সবাই নিজ নিজ অবস্থান থেকে আন্তরিকভাবে চেষ্টা করলে সমাজের কল্যাণে ভূমিকা রাখা সম্ভব।

প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, পড়ালেখার পাশাপাশি কিন্তু খেলাধুলা করতে হবে। পড়ালেখার পাশাপাশি আর্ট-কালচারও শিখতে হবে। তোমার দেশের ইতিহাস, আরও অন্য যে বিষয়গুলো আছে, সেগুলো সম্পর্কে জানতে হবে।

শুধু মুখস্থ করে পরীক্ষা দেওয়া কিংবা ভালো ফল অর্জন করাই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়— উল্লেখ করে তারেক রহমান বলেন, এর বাইরেও অনেক কিছু জানার ও শেখার রয়েছে। এসব বিষয়ে জ্ঞান অর্জন করলে শিক্ষার্থীদের জীবন আরও সমৃদ্ধ হবে এবং তারা পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠতে পারবে।

/এমকে/এপিএইচ/
সম্পর্কিত
পদত্যাগপত্রে যা লিখেছেন ওসমান ফারুক
সুনামগঞ্জে যানবাহন থেকে চাঁদাবাজির অভিযোগ, ব্যবস্থা নেওয়ার আশ্বাস মন্ত্রীর
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক
সর্বশেষ খবর
দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
‘সাঈদ খোকন চুল-দাড়ি বড় করে ছদ্মবেশে চলাফেরা করতেন’, রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ
‘সাঈদ খোকন চুল-দাড়ি বড় করে ছদ্মবেশে চলাফেরা করতেন’, রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ
বাহরাইনে মার্কিন রাডারে ইরানের হামলা, ড্রোন ঠেকানোর দাবি যুক্তরাষ্ট্রের
বাহরাইনে মার্কিন রাডারে ইরানের হামলা, ড্রোন ঠেকানোর দাবি যুক্তরাষ্ট্রের
একাদশ ফাঁস নিয়ে ডুলির প্রশ্ন, ‘হয়তো টাকার জন্য?’
একাদশ ফাঁস নিয়ে ডুলির প্রশ্ন, ‘হয়তো টাকার জন্য?’
সর্বাধিক পঠিত
সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা
সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
পুলিশ ও প্রশাসনে শুদ্ধি অভিযান: নজরদারিতে কারা
পুলিশ ও প্রশাসনে শুদ্ধি অভিযান: নজরদারিতে কারা
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক