‘সাঈদ খোকন চুল-দাড়ি বড় করে ছদ্মবেশে চলাফেরা করতেন’, রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ নভেম্বর ২০২৬, ১৯:৩৬ আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ১৯:৩৬

জুলাই আন্দোলনের সময় কিশোর আবদুল মোতালেব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী দাবি করেছেন, ৫ আগস্টের পর থেকে সাঈদ খোকন দেশের বিভিন্ন এলাকায় অবস্থান করছিলেন। চুল-দাড়ি বড় করে ছদ্মবেশে চলাফেরা করতেন, যাতে তাকে সহজে চেনা না যায়।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের রমনা জোনাল টিমের পরিদর্শক সুজন হক সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

রিমান্ড আবেদনের পক্ষে শুনানিতে রাষ্ট্রপক্ষের ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে সাঈদ খোকন ছদ্মবেশে চলাফেরা করতেন। ডিসেম্বরকে সামনে রেখে বিভিন্ন প্রতিষ্ঠানে বোমা নিক্ষেপসহ নাশকতার ঘটনায় তার সম্পৃক্ততার তথ্য পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তার বিভিন্ন ডিভাইসেও এসব ঘটনার প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করেন তিনি। এসব বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য আসামির রিমান্ড প্রয়োজন।

অন্যদিকে সাঈদ খোকনের পক্ষে সিনিয়র আইনজীবী আবু সাঈদ সাগর রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। তিনি বলেন, এ মামলায় সাঈদ খোকনের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো তথ্য-প্রমাণ নেই। তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ছিলেন। তার বিরুদ্ধে কেউ অভিযোগ করলেই তা প্রমাণিত হয়ে যায় না। তাই তাকে রিমান্ডে নেওয়ার প্রয়োজন নেই।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট জুলাই আন্দোলনের সময় রাজধানীর জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় মিছিলে অংশ নেওয়া কিশোর আবদুল মোতালেব গুলিবিদ্ধ হয়ে মারা যায়। আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই বছরের ২৬ আগস্ট মোতালেবের বাবা আবদুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন।

মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৭৬ জনকে আসামি করা হয়। এ মামলার ২৯ নম্বর এজাহারনামীয় আসামি সাঈদ খোকন।

এর আগে মঙ্গলবার সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে সাঈদ খোকনকে আটক করে ডিবির কাছে সোপর্দ করে এসআরবি।

সাঈদ খোকন অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ হানিফের ছেলে। ২০১৫ সালে তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন। পরবর্তী নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাননি। পরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।

/এআই/ইউএস/
সম্পর্কিত
সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে 
সাঈদ খোকনের ১০ দিনের রিমান্ড আবেদন
ধামরাইয়ে অটোরিকশাচালক হত্যা: দুই আসামির যাবজ্জীবন
সর্বশেষ খবর
জুলাই জাদুঘরে শহীদদের স্মৃতি সব সংরক্ষিত হচ্ছে না, অভিযোগ সানজিদা ইসলামের
জুলাই জাদুঘরে শহীদদের স্মৃতি সব সংরক্ষিত হচ্ছে না, অভিযোগ সানজিদা ইসলামের
দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
বাহরাইনে মার্কিন রাডারে ইরানের হামলা, ড্রোন ঠেকানোর দাবি যুক্তরাষ্ট্রের
বাহরাইনে মার্কিন রাডারে ইরানের হামলা, ড্রোন ঠেকানোর দাবি যুক্তরাষ্ট্রের
পড়াশোনার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতি চর্চাও করতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী
পড়াশোনার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতি চর্চাও করতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা
সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
পুলিশ ও প্রশাসনে শুদ্ধি অভিযান: নজরদারিতে কারা
পুলিশ ও প্রশাসনে শুদ্ধি অভিযান: নজরদারিতে কারা
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক