খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি আয়োজিত যুব রেড ক্রিসেন্ট উপজেলা ইউনিটের ব্যবস্থাপনায় এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
সোমবার (৪ ফেব্রুয়ারি) সকালে রামগড় পৌরসভা মিলনায়তনে উপজেলা ইউনিটের যুব প্রধান করিম শাহ এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট খাগড়াছড়ি ইউনিটের আজীবন সদস্য ও পৌরসভার প্যানেল মেয়র ১ আহসান উল্যাহ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট খাগড়াছড়ি ইউনিটের আজীবন সদস্য ও পাতাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু রুম্রচাই কার্বারী ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাসেল ফরাজী।
উপজেলা ইউনিটের উপ-প্রধান ১ আবছার হোসেন এর সঞ্চালনায় যুব সদস্যরা উপস্থিত ছিলেন।








