এক বছরে খালেদা জিয়াকে মুক্ত করতে না পারা আমাদের ব্যর্থতা: বুলু

বগুড়া প্রতিনিধি
০৫ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৩৩আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৪১

বগুড়ায় বিএনপির মতবিনিময় সভা বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেছেন, ‘বিএনপি জনপ্রিয় দল। দেশের ৮০ শতাংশ মানুষ আমাদের সঙ্গে রয়েছে। এরপরও আমাদের ব্যর্থতা গত এক বছরে কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করতে পারিনি। জনগণ আমাদের সঙ্গে রয়েছে, তাই নেত্রীকে মুক্ত করতে ভেদাভেদ ভুলে সবাইকে সোচ্চার হতে হবে। তবে সবাইকে নেতা হলে চলবে না। তৃণমূলের মতামতের ভিত্তিতে সম্মেলনের মাধ্যমে ওয়ার্ড থেকে জেলা পর্যন্ত কমিটি গঠন করা হবে।’

দেশব্যাপী সাংগঠনিক সফরের অংশ হিসেবে মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়া শহরের নবাববাড়ি সড়কে দলীয় কার্যালয়ে জেলা বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বগুড়া জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চেয়ারপারসনের উপদেষ্টা রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, বগুড়া শহর যুবদলের সভাপতি মাসুদ রানা, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শাহাবুল আলম পিপলু, জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান প্রমুখ। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ফজলুল বারী তালুকদার বেলাল, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, শহর বিএনপির সভাপতি মাহবুবর রহমান বকুল, তাহাউদ্দিন নাহিন, সহিদ-উন-নবী সালাম, জেলা যুবদল সভাপতি সিপার আল বখতিয়ার, সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম খাদেম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহ্ মেহেদী হাসান হিমু, হাসানুজ্জামান পলাশ, মহিলা দলের নাজমা আকতার, মাহফুজা আকতার লাকী প্রমুখ।

স্থানীয় নেতারা তাদের বক্তব্যে সিনিয়র নেতাদের সহযোগিতা না পাওয়াসহ বিভিন্ন ধরনের অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, মিছিলে দাঁড়ানো নিয়ে, ছবি তোলা নিয়ে নিজেদের মধ্যে মারামারি হয়। তাই আমরা কীভাবে আন্দোলন গড়ে তুলবো? বক্তারা কোনও কোনও নেতার বিরুদ্ধে নিষ্ক্রিয়তা ও অসহযোগিতার অভিযোগ তোলেন। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সভাস্থল থেকে সাংবাদিকদের বের করে দেওয়া হয়।

পরে বিশেষ অতিথির বক্তব্যে মিজানুর রহমান মিনু বলেন, ‘আগামীতে সম্মেলন ছাড়া কোনও কমিটি হবে না। কোনও কমিটি চাপিয়ে দেওয়া হবে না। তৃণমূলের সমর্থনে ভিত্তিতে ত্যাগীদের মূল্যায়ন করা হবে। আর সব সম্মেলনে কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।’ তিনি আরও বলেন, ‘এ সরকারের অধীনে বিএনপি আগামী কোনও নির্বাচনেই অংশ নেবে না।’

সভাপতির বক্তব্যে সাইফুল ইসলাম বলেন, ‘আজ যারা নেতাদের বিরুদ্ধে অভিযোগ তুলছেন, আন্দোলনের সময় তাদের পাওয়া যায় না। সম্প্রতি মহাসচিব বগুড়ায় এলেও আমোকে জানানো হয়নি।’ তিনি সব মতভেদ ভুলে দলকে চাঙা করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার অনুরোধ জানান।

 

/এফএস/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের