বরিশালে ১৩২/৩৩ কেভি বিদ্যুৎ উপকেন্দ্রের উদ্বোধন

বরিশাল প্রতিনিধি
০৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:০৭আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:১৪

বরিশালে ১৩২/৩৩ কেভি বিদ্যুৎ উপকেন্দ্রের উদ্বোধন ভিডিও কনফারেন্সের মাধ্যমে বরিশালে ১৩২/৩৩ কেভি বিদ্যুৎ উপকেন্দ্রের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় সারাদেশে এক যোগে ৯টি বিদ্যুৎ উপকেন্দ্রের উদ্বোধন করেন তিনি। বুধবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের কনফারেন্স রুমে বরিশাল বিদ্যুৎ উপকেন্দ্রটি উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠানে স্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তবে প্রধানমন্ত্রী বরিশাল প্রান্তে কোনও কথা বলেননি।

উদ্বোধনী অনুষ্ঠানে বরিশাল প্রান্তে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি তালুকদার মো. ইউনুসহ বিদুৎ বিভাগ এবং সরকারের বিভিন্ন দফতরের জেলা পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বরিশাল-বানারীপাড়া সড়কের গড়িয়ার এলাকায় এই বিদ্যুৎ উপকেন্দ্রটি ২০১৮ সালের ১৯ আগস্ট বাণিজ্যিকভাবে চালু হয়। এর ক্ষমতা ২৪০ এমভিএ। প্রায় সাড়ে ১৩ একর জমির ওপর স্থাপিত বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণে ব্যয় হয় প্রায় ১৪ কোটি টাকা। বরিশালের বিভিন্ন উপজেলা এবং পিরোজপুর ও ঝালকাঠির ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা পূরণে এটি নির্মাণ করা হয় বলে বিদ্যুৎ বিভাগ সূত্র জানিয়েছে।

/এফএস/
সম্পর্কিত
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের