মঠবাড়িয়ায় কেন্দ্র পরিদর্শককে বহিষ্কার ও জরিমানা

পিরোজপুর প্রতিনিধি
০৮ ফেব্রুয়ারি ২০১৯, ০১:৫৮আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ০৫:০০

এসএসসি ও সমমান পরীক্ষা ২০১৯
পিরোজপুরের মঠবাড়িয়ায় এক দাখিল পরীক্ষার্থীকে নকল করতে সহযোগিতা করার অভিযোগে কক্ষ পরিদর্শক সাইদুর রহমানকে পরীক্ষাকেন্দ্র থেকে বহিষ্কার ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযুক্ত শিক্ষক সাইদুর রহমান উপজেলার দক্ষিণ মিঠাখালী ছালেহিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস জানান, শিক্ষক সাইদুর রহমান বৃহস্পতিবার মঠবাড়িয়া টিকিকাটা আ. ওয়াহাব  মহিলা আলিম মাদ্রাসা কেন্দ্রে  গণিত পরীক্ষা চলাকালে এক পরীক্ষার্থীকে নকলে সহযোগিতা করছিলেন। এসময় তাকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে  তাকে পরীক্ষা কেন্দ্র থেকে বহিষ্কার ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস জানান, পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন ১৯৮০ এর ৯ এর খ ধারা অনুযায়ী কক্ষ পরির্দশক সাইদুর রহমানকে এ শাস্তি দেওয়া হয়েছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম