কলেজছাত্রী মুক্তা হত্যা মামলার আসামি সোহাগ গ্রেফতার

ঝালকাঠি প্রতিনিধি
০৮ ফেব্রুয়ারি ২০১৯, ০৬:৫৯আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ০৭:১৪

কলেজছাত্রী মুক্তা হত্যার দায়ে অভিযুক্ত সোহাগ গ্রেফতার

ঝালকাঠি সরকারি মহিলা কলেজের ছাত্রী বেনজির জাহান মুক্তাকে (১৯) হত্যার দায়ে অভিযুক্ত সোহাগকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে কলাপাড়া উপজেলার চাকা মইয়া গ্রামের ফুফুর বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

লাপাড়া থানার ওসি (অপারেশন) মো. মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নলছিটি ও কলাপাড়া থানা পুলিশের যৌথ টিম অভিযান চালিয়ে সোহাগকে গ্রেফতার করে।

এ বিষয়ে  শুক্রবার সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের বিস্তারিত জানানো হবে বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে।

ঝালকাঠি সরকারি কলেজ প্রথম বর্ষের ছাত্রী বেনজির জাহান মুক্তা নলছিটি উপজেলার বারইকরণ গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক জাহাঙ্গীর হাওলাদারের মেয়ে। সোমবার দুপুর আড়াইটায় কলেজ থেকে বাড়ি ফেরার পর মোবাইল ফোনে তাকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে তার বাবা জাহাঙ্গীর হাওলাদার বাদী হয়ে কথিত প্রেমিক সোহাগসহ অজ্ঞাত আরও দুই-তিন জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

নিহত মুক্তার মা তাসলিমা বেগম ও বড় বোন রিফাত জাহান দাবি করেন, ফেসবুকে সোহাগের সঙ্গে মুক্তার পরিচয় ও পরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তবে মুক্তা পরে সম্পর্ক রাখতে রাজি না হওয়ায় প্রতিশোধ পরায়ণ হয়ে সোহাগ এ ঘটনা ঘটিয়েছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম