খাগড়াছড়িতে জনসংহতি সমিতির কর্মীকে গুলি করে হত্যা

খাগড়াছড়ি প্রতিনিধি
০৮ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:৪২আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:১৯

খাগড়াছড়ি খাগড়াছড়ির পানছড়িতে দুর্বৃত্তের গুলিতে রনি ত্রিপুরা (৩৫) নামে জনসংহতি সমিতি এমএন লারমার কর্মী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় পানছড়ি বাজারের শুকতারা আবাসিক বোর্ডিংয়ের সামনে এই ঘটনা ঘটে। রনি ত্রিপুরা পানছড়ির মরাটিলা এলাকার মৃত মনীন্দ্র ত্রিপুরার ছেলে।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) দুলাল হোসেন জানান, ‘সন্ধ্যায় শুকতারা বোর্ডিংয়ের সামনে দুর্বৃত্তেরা রনি ত্রিপুরাকে গুলি করে পালিয়ে যায়। পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত রনি ত্রিপুরা জনসংহতি সমিতি এমএন লারমা গ্রুপের কর্মী। দীর্ঘদিন ধরে সে শুকতারা হোটেলে অবস্থান করছিল।’
জনসংহতি সমিতি এমএন লারমা গ্রুপের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সুধাকর ত্রিপুরা নিহত রনি ত্রিপুরাকে যুবসমিতি পানছড়ি থানা কমিটির সদস্য দাবি করে হত্যাকাণ্ডের জন্য প্রতিপক্ষ ইউপিডিএফ প্রসীত গ্রুপকে দায়ী করেছেন। তবে অভিযোগ অস্বীকার করেছেন ইউপিডিএফ প্রসীত গ্রুপের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক নিরন চাকমা।
প্রসঙ্গত, ২০১৮ সালের মে মাস থেকে পানছড়ি বাজারের শুকতারা বোডিংয়ে অবস্থান নেয় জনসংহতি সমিতি এমএন লারমা ও ইউপিডিএফ গণতান্ত্রিকের লোকজন। এর জেরে ২০ মে থেকে পানছড়ি বাজার বর্জনে সাধারণ পাহাড়িদের ওপর চাপ প্রয়োগের অভিযোগ উঠে ইউপিডিএফ প্রসীত গ্রুপের বিরুদ্ধে। এখনও পর্যন্ত পানছড়ি বাজারের অচলাবস্থা কাটেনি।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ