তাহিরপুরে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ কিশোরের বিরুদ্ধে

সুনামগঞ্জ প্রতিনিধি
০৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৩৫আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৪৩

সুনামগঞ্জ সুনামগঞ্জের তাহিরপুরে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ ওঠেছে এক কিশোরের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। নির্যাতনের শিকার শিশুর বাবা মোতালিব মিয়া বাদী হয়ে তাহিরপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। 

অভিযুক্ত সাইফুল ইসলাম (১৫) উপজেলার বাদাঘাট ইউনিয়নের পুরান লাউর গ্রামের আমির হোসেনের ছেলে।  পুলিশ ও ভিকটিমের বাবা ও মা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় শিশুটি বাড়ির পাশে মাঠে খেলা করছিল। এসময় শিশুটিকে বরই দেওয়ার প্রলোভন দেখিয়ে বাড়ির পাশে জঙ্গলে নিয়ে দুই বন্ধুর সহযোগিতায় ধর্ষণ করে অভিযুক্ত কিশোর সাইফুল ইসলাম।  শিশুটির এক খেলার সঙ্গী বাড়িতে এসে ঘটনাটি তার স্বজনদের জানায়। পরে স্বজনরা শিশুটিকে জঙ্গল থেকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন। শিশুটি বর্তমানে সুনামগঞ্জ সদর হাসপাতালের লেবার ওয়ার্ডের ২ নং বেডে চিকিৎসাধীন রয়েছে।

নির্যাতনের শিকার শিশুর মা জানান, তার মেয়ের এক বান্ধবী জঙ্গলে ধর্ষণের ঘটনা দেখতে পেয়ে বাড়িতে এসে খবর দিলে পরিবারের সদস্যরা গুরুতর আহত আবস্থায় শিশুটিকে উদ্ধার করে।  শিশুটির বাবা জানান, সাইফুল ইসলাম এলাকায় চিহ্নিত বখাটে। সন্তানের ওপর নির্যাতনের ঘটনার তিনি বিচার দাবি করেন।

সদর  হাসপাতালের জরুরি বিভাগে কর্তবরত ডাক্তার কান্তা চক্রবর্তী জানান, ‘বৃহস্পতিবার রাতে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  এখন শিশুটির শারীরিক অবস্থা ভালো রয়েছে। হাসপাতালে তার চিকিৎসা চলছে।’

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নন্দন কান্তি ধর বলেন, ‘ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করি ও শিশুটি স্বাস্থ্য পরীক্ষার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠাই।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ