জনগণের স্বাস্থ্য সুরক্ষায় সর্বোচ্চ সেবা দিচ্ছে সরকার: বীর বাহাদুর

বান্দরবান প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:০০আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:১৩

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বীর বাহাদুর উশৈসিং (ছবি– প্রতিনিধি)

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, ‘জনগণের স্বাস্থ্য সুরক্ষায় সর্বোচ্চ সেবা দিচ্ছে সরকার। বর্তমান সরকার জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষায় নানা উন্নয়ন প্রকল্পও বাস্তবায়ন করছে।’

শনিবার (৯ ফেব্রুয়ারি) সকালে বান্দরবান সদরের রেইচা এলাকায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রমের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বীর বাহাদুর উশৈসিং বলেন, ‘বিভিন্ন বয়সী শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোসহ বিনামূল্যে টিকা দেওয়া হচ্ছে।’

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবুল কালাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান, সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. অংচালু মারমা, ডেপুটি সিভিল সার্জন ডা. তাহমিনা শবনম সোবহান, সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সাসুইচিং মারমা প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, এবার বান্দরবানে ৬২ হাজার ৫শ’ ৮১ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি