বগুড়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪২

বগুড়া প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৫০আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৫০

বগুড়া

বগুড়ায় মাদকবিরোধী অভিযানে ২০ মামলায় ৪২ জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার দুপুর থেকে শুরু হয়ে সোমবার দুপুরে এই অভিযান শেষ হয়। সোমবার (১১ ফেব্রুয়ারি) বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, অভিযানে সদর থানার ৮ মামলায় ২৮ জনকে গ্রেফতার হয়েছে। এসময় ২২৫ পিস ইয়াবা, ১২ বোতল ফেনসিডিল, এক কেজি গাঁজা ও আড়াই গ্রাম হেরোইন উদ্ধার হয়।

এছাড়া অন্যান্য থানা থেকে মোট ১২ মামলায় ১৮ জনকে গ্রেফতার করা হয়। অভিযানে আরও ৩৮০ পিস ইয়াবা, ৪৫ বোতল ফেনসিডিল ও দুই গ্রামে হেরোইন উদ্ধার করা হয়েছে।

এ ব্যাপারে পুলিশ সুপার (এসপি) আলী আশরাফ ভূঞা জানান, মাদক ব্যবসা পুরোপুরি বন্ধ না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি