মোটরসাইকেল গাছের সঙ্গে ধাক্কা লেগে কলেজছাত্র নিহত

জামালপুর প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০১৯, ২০:১৩আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৯, ২০:২১

জামালপুর জামালপুরের মাদারগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় এক কলেজছাত্র নিহত ও একজন আহত হয়েছেন। সোমবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে কাতলামারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মোড়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।

মোটর সাইকেল চালাচ্ছিলেন আলামিন (১৮)। পেছনে ছিলেন আবু বক্কর (১৯) । দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আলামিন মারা যান।

গুনারীতলা ইউনিয়নের চেয়ারম্যান জয়নাল আবেদীন আয়না জানান, নিহত আলামিন ঠাকুরগাঁও পলিটেকনিক্যাল কলেজের ছাত্র ও মাদারগঞ্জ উপজেলার কাতলামারী গ্রামের আব্দুল বারেক মুন্সীর ছেলে।

এ ব্যপারে মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলামকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, এ ব্যাপরে তিনি কিছু জানেন না। তার কাছে কোনও তথ্য নেই এবং থানায় কোনও মামলাও হয়নি।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান