তেলকুপি সীমান্তে চোরাকারবারি-বিজিবি গুলি বিনিময়, অস্ত্র ও মাদক উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:৫৭আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:১০

উদ্ধার করা অস্ত্র ও মাদক চাঁপাইনবাবগঞ্জের তেলকুপি সীমান্তে চোরাকারবারিদের সঙ্গে বিজিবি’র গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। সোমবার দিনগত রাতে এ ঘটনা ঘটে। এ সময় ২টি ওয়ান শ্যুটারগান, ৩টি বিদেশি পিস্তল, ৬টি ম্যাগাজিন, ১৮ রাউন্ড গুলি, ৫০ পিস ইয়াবা ও ৮১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে বিজিবি। তবে এ ঘটনায় বিজিবি কাউকে আটক করতে পারেনি।

আজ মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে ৫৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল এস এম সালাহ উদ্দিন জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিনগত রাতে ৫৯ বিজিবি’র একটি দল শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তেলকুপি সীমান্তের ৭৬ বিঘা এলাকায় চোরাকারবারীদের ধরতে ফাঁদ পাতে। রাত পৌনে ১টার দিকে ভারতের দিক থেকে আসা একটি প্রাইভেটকারকে চ্যালেঞ্জ করে বিজিবি’র সদস্যরা। এ সময় কারের ভেতরে থাকা চোরাকারবারিরা বিজিবিকে লক্ষ্য করে ৩ রাউন্ড গুলি ছোঁড়ে। আত্মরক্ষার্থে পাল্টা ৭ রাউন্ড গুলি চালায় বিজিবি। গোলাগুলির এক পর্যায়ে রাতের অন্ধকারে চোরাকারবারিরা ভারতে পালিয়ে যায়। গুলি বর্ষণের সময় ওই প্রাইভেটকারটিতে আগুন ধরে যায়। ওই কারের ভেতর থেকে আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয় এবং পুড়ে যাওয়া কারটিকে জব্দ করা হয়।’  তেলকুপি সীমান্তে অস্ত্র ও মাদক উদ্ধার

কারটিতে আগুন লাগার কারণ জানতে চাইলে এই কর্মকর্তা জানান, ‘প্রাথমিকভাবে আমরা ধারণা করছি চোরাকারবারিরা তাদের আলামত নষ্ট করতে পালিয়ে যাওয়ার সময় কৌশলে কারটিতে আগুন ধরিয়ে দিতে পারে। অথবা গোলাগুলির সময় কারের তেলের ট্যাংকে গুলি লেগে এই আগুনের সূত্রপাত হতে পারে।’ 

তিনি আরও জানান, এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও মাদক থানায় জমা দেওয়া হয়েছে। 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী