সুনামগঞ্জ সীমান্তে বিস্ফোরকসহ যুবক আটক

সুনামগঞ্জ প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৩৯আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৪৪

বিস্ফোরক-সহ আটক যুবক আবুল কাশেম সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত থেকে বিপুল পরিমাণ বিস্ফোরকসহ আবুল কাশেম নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আবুল কাশেম তাহিরপুরের রজনীলাইন গ্রামের মো. মজিবুর রহমানের ছেলে।  

বিজিবি সূত্রে জানা যায়, তাহিরপুর উপজেলার ট্যাকেরঘাট বিওপির সদস্যরা সকালে উত্তর শ্রীপুর ইউনিয়নের রজনীলাইন গ্রামের পার্শ্ববর্তী এলাকা থেকে আবুল কাশেমকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৬২ পিস কেলভেক্স পাওয়ার জেল, ৪৪ পিস ইলেকট্রিক ডেটোনেটর এবং ১৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। তাকে তাহিরপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মাকসুদুল আলম বাংলা ট্রিবিউনকে জানান, আবুল কাশেমের  কাছ থেকে বিস্ফোরক দ্রব্যাদির উৎস, প্রাপ্তি ও সরবরাহের তথ্য সংগ্রহের জন্য বিজিবি প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছে। আরও তথ্য উদঘাটনের জন্য প্রয়োজনীয় গোয়েন্দা কার্যক্রমের ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম