বাগেরহাটে মাদ্রাসাছাত্রকে কুপিয়ে হত্যা

বাগেরহাট প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি ২০১৯, ১২:১২আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ১২:২৫

বাগেরহাট বাগেরহাটের মোরেলগঞ্জে ইমন মোল্লা (১৬) নামে এক মাদ্রাসাছাত্রকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) রাতে মোরেলগঞ্জ উপজেলার চন্ডিপুর গ্রামের নূরানী মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।   

নিহত ইমন মোরেলগঞ্জের চন্ডিপুর গ্রামের মৃত মামুন মোল্লার ছেলে ও চন্ডীপুর দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র।

পরিবারের বরাত দিয়ে ওসি কেএম আজিজুল ইসলাম জানান, শুক্রবার রাত ১০টার দিকে ইমন মোল্লা প্রতিবেশী এক মেয়ের সঙ্গে কথা বলছিলেন। এ ঘটনা দেখে তার প্রতিপক্ষরা ইমনের ওপর ক্ষুদ্ধ হয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে তারা  ছুরি দিয়ে ইমনের বুকের বাপাশে আঘাত করে। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয়দের মাধমে পুলিশ খবর পেয়ে সেখানে গিয়ে ইমনের মরদেহ উদ্ধার করে।

তিনি আরও জানান, এ ঘটনায় চার জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এদের জিজ্ঞাসাবাদের পর হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে। শনিবার সকালে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম