মাটিচাপা পড়ে নিহত রোহিঙ্গার লাশ উদ্ধার

টেকনাফ প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৩৬আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৪৪

টেকনাফ কক্সবাজারের উখিয়ায় মাটিচাপা পড়ে নিহত ওফর ফারুক (১৮) নামে এক রোহিঙ্গার লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৬ ফেব্রুয়ারি) ভোরে উখিয়ার হাকিম পাড়ার ১৪ নম্বর রোহিঙ্গা শিবিরে মাটি সরিয়ে তার লাশ উদ্ধার করা হয়। ওফর ফারুক গত বছর আগস্টে মিয়ানমার থেকে পালিয়ে সেখানে আশ্রয় নিয়েছিলেন।

উখিয়া থানার ওসি (তদন্ত) নুরুল ইসলাম মজুমদার এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘বৃহস্পতিবার ভোরে উখিয়ায় হাকিমপাড়ায় পাহাড় কাটতে গিয়ে মাটি চাপা পড়ে এক রোহিঙ্গার মৃত্যুর খবর পাই। পরে সেখানে পুলিশের একটি দল পৌঁছায়।  স্থানীয়দের সহযোগিতায় মাটি সরিয়ে ভেতর থেকে নিহত যুবকের লাশ  উদ্ধার করা হয়। এসময় স্থানীয় লোকজন জানায়, মাটি বিক্রি করতে পাহাড় কাটতে গিয়ে এ দুঘর্টনা ঘটেছে।’ এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে বলে জানায় পুলিশের এই কর্মকর্তা।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম