‘পুলিশের সোর্স হবে আত্মসমর্পণকারী ইয়াবা কারবারিরা’

আবদুল আজিজ, কক্সবাজার
১৮ ফেব্রুয়ারি ২০১৯, ২১:১৩আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ২১:১৭

আত্মসমর্পণের জন্য পুলিশের সঙ্গে যাচ্ছে ইয়াবা কারবারিরা (ফাইল ছবি)

কক্সবাজারের টেকনাফে আত্মসমর্পণকারী ইয়াবা কারবারিদের থেকে পাওয়া তথ্য দিয়ে নতুন করে মাদক কারবারির তালিকা তৈরির কথা ভাবছে পুলিশ। এছাড়াও আত্মসমর্পণকারীরা বিচার শেষে স্বাভাবিক জীবনে ফিরলে তাদের মাদকবিরোধী অভিযানে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেনের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

তিনি বলেন, ‘শর্ত সাপেক্ষে আত্মসমর্পণকারী ইয়াবা কারবারিরা স্বাভাবিক জীবনে ফিরে আসলে তাদের নিয়ে জেলা পুলিশ চিন্তাভাবনা করবে। মাদক নির্মূলে পাড়া-মহল্লায় মাদকবিরোধী কমিটি গঠন করা হবে। অর্থাৎ তারা পুলিশের সোর্স হিসাবে কাজ করবে। তারাই মাদকবিরোধী অভিযানে অংশ নেবে। কারণ এলাকায় কে বা কারা মাদক কারবারি করছে তা তারা জানে।’

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন আরও বলেন, ‘ইতোমধ্যে এসব ইয়াবা কারবারি পুলিশকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে, যা পরবর্তীতে কাজে আসবে। এছাড়াও এসব তথ্যের ভিত্তিতে নতুন করে মাদক কারবারির তালিকা তৈরি করা হবে।’

প্রসঙ্গত, ১৬ ফেব্রুয়ারি দুপুর ১২টার দিকে টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠের মঞ্চে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে আত্মসমর্পণ করেন ১০২ জন ইয়াবা কারবারি। এসময় ৩ লাখ ৫০ হাজার ইয়াবা ও ৩০টি দেশীয় পিস্তল জমা দেয় তারা। তাদের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে- একটা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে, অন্যটা অবৈধ অস্ত্র আইনে। একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাদের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এরপর বিচারকের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে তাদের।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক